বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিপুল পরিমাণ অবৈধ চায়না রিং জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস, আটক ৩

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৫৬ পিএম
কচুয়ায় বিপুল পরিমাণ অবৈধ চায়না রিং জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস, আটক ৩

চাঁদপুরের কচুয়ায় বিপুল পরিমাণ অবৈধ চায়না রিং জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস। ​বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার কাদলা ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়।

কচুয়া থানার এএসআই মো. মফিজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়।

​আটককৃতরা হলেন, ​সাইফুল (৩০), পিতা: মমিন পাটোয়ারী, গ্রাম: হরিদাসপাড়া, মতলব দক্ষিণ। ​শাহাদাত (৩০), পিতা: আবুল হোসেন, গ্রাম: নোয়াদ্দা (কাদলা),  ও ​আব্দুল মালেক (৬০), পিতা: মৃত রোস্তম আলী, গ্রাম: নোয়াদ্দা (কাদলা) ।

​অভিযান পরিচালনা শেষে কচুয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম জব্দকৃত চায়না রিং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।

Model Hospital

​এ বিষয়ে কচুয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কচুয়া উপজেলার প্রতিটি এলাকায় অবৈধ চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হবে এবং এর সাথে জড়িত কাউকে ছাড় না দিয়ে আইনের আওতায় আনা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital