সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা, হামলায় আহত ৭

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ, ২০২২, ১:১০ পিএম
মতলব দক্ষিণে জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা, হামলায় আহত ৭

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণে জোরপূর্বক জায়গা দখল করতে প্রতিপক্ষের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ হামলার ঘটনায় আহত হয়েছেন সাতজন। গত ১৩ মার্চ দুপুর দুইটার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আধারা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আধারা গ্রামের মৃত সাবিদ আলীর ছেলে রফিকুল ইসলাম সওদাগর পৈত্রিক ও খরিদ সূত্রে মালিক হয়ে বাড়িঘর নির্মাণ করে গত প্রায় ৩৫ বছর যাবত বসবাস করে আসছেন। গত ২ বছর আগে রফিকুল ইসলাম সওদাগরের বড় ভাই মমিন সওদাগরের মেয়ে নাছিমা খাতুন পাশর্^বর্তী বাসিন্দা আমির হোসেন সওদাগরের ছেলে কামাল সওদাগর গংদের কাছে প্রতারণা করে ভূয়া চৌহদ্দি দিয়ে রফিকুল ইসলাম সওদাগরের তপশীলোক্ত বসতভিটা বিক্রি করে দেন। এরপর থেকেই কামাল গং জোরপূর্বক উক্ত জায়গা দখলের চেষ্টা চালায়।

এরই জের ধরে গত ১৩ মার্চ দুপুরে কামাল গংদের পক্ষ নিয়ে তার শ^শুর নায়েরগাঁও এলাকার চান মিয়া সওদাগরের ছেলে আব্দুল মালেক সওদাগরের নেতৃত্বে আধারা গ্রামের আমির হোসেন সওদাগরের ছেলে কামাল সওদাগর, জামাল সওদাগর, গাজি মিয়ার ছেলে আমির হোসেন, আমির হোসেনের স্ত্রী আফিয়া খাতুনসহ ৩০/৩৫ জনের একটি সন্ত্রাসীদল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জোরপূর্বক রফিক সওদাগরের জায়গা দখলের চেষ্টা চালায়ি তাদের উপর হামলা করে। হামলায় রফিকুল ইসলাম সওদাগর, তার ভাগিনা খলিল সওদাগর, স্ত্রী শেফালী বেগম, খলিলের মেয়ে সালমা আক্তার, খলিলের ভাইয়ের স্ত্রী জুলিয়া আক্তার, আলমগীর সওদাগরের স্ত্রী রুমকিসহ বেশ কয়েকজন আহত হয়।

পরে রফিক সওদাগরের স্ত্রী শেফালী বেগম ৯৯৯ নম্বরে কল দিলে মতলব দক্ষিণ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Model Hospital

আহতদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়। গুরুতর আহত অবস্থায় মো. খলিল সওদাগরকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়েছে।

আহত রফিকুল ইসলাম জানান, আমার পৈত্রিক ও খরিদকৃত জায়গা কামাল গংরা জোরপূর্বক দখল করতে চায়। এরই জের ধরে তারা দলবল নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ঘটনায় রফিকুল ইসলাম সওদাগরের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মতলব দক্ষিণ থানার এএসআই আব্দুল মতিন জানান, অভিযোগ পেয়ে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।