শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ছোট-খাট বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শুরু হয়েছে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম।
বুধবার (২২ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষে বিচারকের দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের মনোনীত ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান পাটওয়ারী।
ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকায় চাঁদপুর স্থানীয় সরকারের মনোনীত ইউপি সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান পাটওয়ারীর সভাপতিত্বে পাঁচ জন বিচারিক প্যানেল সদস্য নিয়ে এদিন গ্রাম আদালত গঠিত হয়। আদালত গঠনের পর আইন ও বিধি মেনে এদিন দুটি গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়। এভাবে সপ্তাহের প্রতি বুধবার গ্রাম আদালত পরিচালনা হবে বলে জানিয়েছেন বিচারক মোহাম্মদ মনিরুজ্জামান পাটওয়ারী।
এবিষয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন বলেন, গত ১২ জুলাই চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান পাটওয়ারীকে বিচারিক ক্ষমতা প্রদান করেছেন। তাই গ্রাম আদালতের এজলাসে আমি অথবা উচ্চ পদস্থ অন্য কোন কর্মকর্তা চাইলেই বিচারকের আসনে বসতে পারবেন না। তিনি আরো বলেন, গ্রাম আদালত সরকারের একটি মহতি উদ্যোগ। ইহাকে সক্রিয় করতে পারলে উচ্চ আদালতে মামলার চাপ অনেকটা কমে যাবে। তাই আমরা এখন থেকে প্রতি বুধবার এটি চলমান রাখার চেষ্টা করবো।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বার কবির হোসেন রনি, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগম, মুক্তা আক্তার, গণ্যমান্য বিল্লাল হোসেন পাটওয়ারী, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফয়সাল আহমেদ ভুইঁয়া সহ গ্রাম পুলিশের সদস্যগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital