বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে জগতপুর উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:০৮ পিএম
শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে জগতপুর উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী জগতপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যোগে  এক  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদেক উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল হক,অভিভাবক মোঃ নজরুল ইসলাম,জামাল হোসেনসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন,ড. আ ন ম এহছানুল হক মিলন একজন অভিজ্ঞ ও সময়োপযোগী শিক্ষামন্ত্রী হিসেবে দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একটি কুচক্রী মহল আধুনিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কিছু কোমলমতি শিক্ষার্থীদের কে দিয়ে পায়তারা শুরু করছে। বর্তমান নকলমুক্ত পরিবেশে  শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যারা উস্কানি দিয়ে আন্দোলনের পাঁয়তারা শুরু করছে, তারা দেশের শত্রু।

Model Hospital

এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital