বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে কচুয়া বেগম রোকেয়া উবি’তে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:১৬ পিএম
শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে কচুয়া বেগম রোকেয়া উবি’তে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়, ম্যানেজিং কমিটি,পালগিরি নুরানী দাখিল মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যোগে  এক  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রহিমানাগর-কচুয়া সড়কের পালগিরি বাসস্ট্যান্ডের রাস্তা দুই পাশে শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে  পালগিরি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ আকতার হোসেন,অভিভাবক ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম কষ্টকর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, পালগিরি নুরানী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু জাফর, পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় সরকার, অভিভাবক ও প্রবাসী মিলন, বিশিষ্ট সমাজসেবক ডাঃ মুকবুল হোসেনসহ বিভিন্ন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশের শিক্ষার ব্যবস্থার অন্যতম শিক্ষামন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন। পূর্বে শিক্ষা শিক্ষাববস্থা ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আমাদের শিক্ষামন্ত্রী। এদেশে শিক্ষাবিদ্বেষ একটি কুচক্রী মহল বর্তমান শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে কিছু শিক্ষার্থীদেরকে উস্কানি দিয়ে যে আন্দোলন করা হচ্ছে, এটা সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা।
শিক্ষাব্যবস্থাকে উন্নতি করার জন্য শিক্ষামন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন মহোদয়ের বিকল্প কেউ নেই। যারা ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।