বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেস ক্লাবে পিআইবি'র  তিনদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ সাংবাদিকদের জন্য সহায়ক ভূমিকা রাখবে : এরশাদ উদ্দিন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:০৪ পিএম
ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ সাংবাদিকদের জন্য সহায়ক ভূমিকা রাখবে : এরশাদ উদ্দিন
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি’র) উদ্যোগে ও চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষন উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় চাঁদপুর  প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এডিসি (সার্বিক) বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সাংবাদিকদের এআই প্রযুক্তি সম্পর্কে দক্ষ হওয়া যেমন প্রয়োজন, তেমনি ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করতে হবে। এআই এর মাধ্যমে কাজ খুব সহজে করা যায়।
তিনি বলেন, চাঁদপুরের সকল  পেশাদার সাংবাদিককে আমি  চিনি। আমি প্রায় ২বছর যাবৎ এসব সাংবাদিকদের সাথে কাজ করছি৷ চাঁদপুরে একটাই,ঐক্যবদ্ধ  প্রেস ক্লাব, সকল নেতৃবৃন্দ এক ছাতার নিচে ঐক্যবদ্ধ। চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ প্রশাসনের কাজে সব সময় সহযোগিতা করছে। আপনারা তিনদিনব্যাপী প্রশিক্ষণটা মনোযোগের সাথে শুনবেন।
চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি’র) এআই ও ফ্যাক্ট চেকিং’এর প্রশিক্ষক ও প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন।
তিনি বক্তব্যে বলেন, আমি চাঁদপুরের অনেক সাংবাদিকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি। আমি এর পূর্বে অনেকবার চাঁদপুর প্রেস ক্লাবে এসেছি। চাঁদপুর প্রেস ক্লাব ইউনিটি এক্যবদ্ধ। এআই আপনাকে কত রকম ভাবে কাজে সহযোগিতা করতে পারে। এইআই দিয়ে আপনি ৫ঘন্টার কাজ ৫মিনিটে করতে পারবেন। আমি ভবিষ্যতর পিআইবির মহাপরিচালক মহোদয়ের সাথে কথা বলব, কিভাবে চাঁদপুরে আরো বেশি সাংবাদিক প্রশিক্ষনের আওতায় আনা যায়। আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমাদের প্রশিক্ষণ সেশন মনোযোগ দিয়ে শুনবেন। সবাই সবার স্থানে দায়িত্বশীল ভাবে কাজ করতে হবে।
কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকে প্রশিক্ষণের আয়োজন করায় আমি ধন্যবাদ জানাই পিআইবিসহ সংশ্লিষ্টদের। আমি চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক মহোদয়কে ধন্যবাদ জানাই,তিনিও এ প্রশিক্ষণের জন্য সহযোগিতা করেছেন।
চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐক্যবদ্ধ ও সু-সংগঠিত প্রেস ক্লাব। এআই ও ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে সাংবাদিকরা খুব স্বল্পসময়ে কাজ করতে পারবেন। আমাদের প্রতি পিআইবির আস্থা রয়েছে৷ ট্রাস্ট রয়েছে । আমরা আশা রাখি পিআইবি চাঁদপুরে আগামীতে ধারাবাহিকভাবে  অন্যান্য পেশাদার সাংবাদিকদের প্রশিক্ষণ এর ব্যবস্থা করবে। চাঁদপুর-৩ এর সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও চাঁদপুর জেলা প্রশাসন চাঁদপুরের উন্নয়নে আন্তরিকভকবে কাজ করছে৷ আমি চাঁদপুর জেলা প্রশাসনকেও ধন্যবাদ জানাই।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের সহযোগী অধ্যাপক ও রিসোর্সপারসন ড. জামিল খান।
তিনি প্রশিক্ষনে অংশগ্রহণকারীদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং, নোটবুক এলএম, এআই ব্যবহার করে সংবাদ ও অন্যান্য কনটেন্ট তৈরি, লেখা ও ছবি তৈরি, এআইভিত্তিক ভিডিও তৈরি, গুগল ট্রেন্ডস এবং গুগল ট্রেন্ডস টিভি ব্যবহারের বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা আধুনিক প্রযুক্তিনির্ভর সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই এবং দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের দক্ষতা অর্জন করবেন, যা ভবিষ্যতের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষন কর্মশালায় মোট ৩৫জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।  ৩দিনব্যাপী চলবে এ প্রশিক্ষন।
এসময় কর্মশালায় পিআইবি টিমের সাথে সফরসঙ্গী ছিলেন, পিআইবির হিসাব রক্ষক মো: মিজানুর রহমান সরকার, অফিস সহায়ক মোহাম্মদ কফিজুল হক।
প্রশিক্ষনে অংশগ্রহন করেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক  সোহেল রুশদী, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি এম এ লতিফ, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক ইনকিলাব পত্রিকার চাঁদপুর প্রতিনিধি বি এম হান্নান, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন মিলন, দৈনিক মানবকন্ঠের চাঁদপুর জেলা প্রতিনিধি মো: শাহাদাৎ হোসেন শান্ত, বাংলা ভিশন টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি রহিম বাদশা, দৈনিক দিনকাল এর জেলা প্রতিনিধি মুনির চৌধুরী, আরটিভির স্টাফ রিপোর্টার (চাঁদপুর) শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্ল্যাহ, দৈনিক চাঁদপুর সংবাদ এর সম্পাদক আবদুর রহমান, দৈনিক যুগান্তর এর চাঁদপুর জেলা প্রতিনিধি মির্জা জাকির, চ্যানেল ২৪এর চাঁদপুর জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, জিটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদৌস, দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মো: মাহবুবুর রহমান সুমন, দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, প্রথম আলো ও ডেইলি স্টার চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টেলিভিশন এর চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ, একুশে টেভির চাঁদপুর প্রতিনিধি মো: নেয়ামত হোসেন, চ্যানেল আই টেলিভিশন এর চাঁদপুর প্রতিনিধি মো: মোরশেদ আলম, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অ্যাড: ইয়াসিন ইকরাম, মাইটিভির চাঁদপুর প্রতিনিধি মুনাওয়ার কানন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার ইব্রাহিম রনি, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আলম, দৈনিক চাঁদপুর সময় এর প্রধান সম্পাদক মো: ফরিদুল ইসলাম, এনটিভির চাঁদপুর প্রতিনিথি মো: শরীফুল ইসলাম, একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক আল আমিন ভূইয়া, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি লক্ষন চন্দ্র সূত্রধর, বৈশাখী টিভির চাঁদপুর প্রতিনিধি আব্দুল ওয়াদুদ বেপারী, দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এইচ এম নিজাম, দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মো: ইলিয়াছ পাটওয়ারী, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ,চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীসহ সাংবাদিকবৃন্দগণ।
শুরুতেই অতিথিবৃন্দগণকে ফুলেল৷ শুভেচ্ছা জানানো হয়৷
উল্লেখ্য, কর্মশালার দ্বিতীয় দিন রয়েছে এআই তৈরি, ছবি-ভিডিও শনাক্ত, এআই জেনারেটেড লেখা চিহ্নিতকরণ, গণমাধ্যম স্বাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা। তৃতীয় দিন রয়েছে-রিক্যাপিং, ফ্যাক্ট চেকিং ধারনা ও এর প্রয়োজনীয়তা, এআই ও ফ্যাক্ট চেকিং, ফ্যাক্ট চেকিং ছবি ও ভিডিও যাছাই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিকতার নৈতিকতা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।