বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধান অতিথি: পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ

চাঁদপুর প্রেসক্লাবে পিআইবির “এআই ও ফ্যাক্ট চেকিং” বিষয়ক প্রশিক্ষণের সমাপনী আজ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৪৭ এম
চাঁদপুর প্রেসক্লাবে পিআইবির “এআই ও ফ্যাক্ট চেকিং” বিষয়ক প্রশিক্ষণের সমাপনী আজ
চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক  মিডিয়ার সাংবাদিকদের  তিনদিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী আজ।
আজ শনিবার (২৫ জুলাই) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ২ টায় সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
আজ (শনিবার )  তৃতীয় দিনে পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন ফ্যাক্ট চেকিংয়ের ধারণা, প্রয়োজনীয়তা, ছবি-ভিডিও যাচাই এবং ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ দেবেন। এছাড়া পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ সাংবাদিকতার নৈতিকতা ও ফ্যাক্ট চেকিং বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করবেন।
শুক্রবার (২৪ জুলাই) দ্বিতীয় দিনের প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে আরু সুফিয়ান, প্রোগ্রাম অফিসার (সাকিটিড) ডিজিটাল নিরাপত্তা, এআই-নির্ভর ছবি-ভিডিও শনাক্তকরণ এবং গণমাধ্যম সাক্ষরতা বিষয়ে সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। কর্মশালার মূল উদ্দেশ্য হলো সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং বিষয়ে দক্ষতা বৃদ্ধি, ভুয়া তথ্য শনাক্ত ও যাচাইয়ের সক্ষমতা উন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা। তিন দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এআই দিয়ে ছবি ও ভিডিও শনাক্তকরণ, এআই-জেনারেটেড লেখা চিহ্নিতকরণ, গণমাধ্যম সাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক অনুশীলন এবং ছবি ও ভিডিও যাচাইয়ের আধুনিক কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
প্রশিক্ষনে অংশগ্রহন করেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক  সোহেল রুশদী, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি  এম এ লতিফ, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক ইনকিলাব পত্রিকার চাঁদপুর প্রতিনিধি বি এম হান্নান, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি  গিয়াসউদ্দিন মিলন, দৈনিক মানবকন্ঠের চাঁদপুর জেলা প্রতিনিধি মো: শাহাদাৎ হোসেন শান্ত, বাংলা ভিশন টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি রহিম বাদশা, দৈনিক দিনকাল এর জেলা প্রতিনিধি মুনির চৌধুরী, আরটিভির স্টাফ রিপোর্টার (চাঁদপুর)  শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্ল্যাহ, দৈনিক চাঁদপুর সংবাদ এর সম্পাদক আবদুর রহমান, দৈনিক যুগান্তর এর চাঁদপুর জেলা প্রতিনিধি মির্জা জাকির, চ্যানেল ২৪এর চাঁদপুর জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, জিটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদৌস, দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মো: মাহবুবুর রহমান সুমন, দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, প্রথম আলো ও ডেইলি স্টার চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টেলিভিশন এর চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ,  একুশে টেভির চাঁদপুর প্রতিনিধি মো: নেয়ামত হোসেন, চ্যানেল আই টেলিভিশন এর চাঁদপুর প্রতিনিধি মো: মোরশেদ আলম, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অ্যাড: ইয়াসিন ইকরাম,
 মাইটিভির চাঁদপুর প্রতিনিধি মুনাওয়ার কানন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার ইব্রাহিম রনি, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আলম, দৈনিক চাঁদপুর সময় এর প্রধান সম্পাদক মো: ফরিদুল ইসলাম, এনটিভির চাঁদপুর প্রতিনিথি মো: শরীফুল ইসলাম, একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক আল আমিন ভূইয়া, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি লক্ষন চন্দ্র সূত্রধর, বৈশাখী টিভির চাঁদপুর প্রতিনিধি আব্দুল ওয়াদুদ বেপারী, দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এইচ এম নিজাম, দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মো: ইলিয়াছ পাটওয়ারী, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ,চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীসহ সাংবাদিকবৃন্দগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।