বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ১লাখ ৩০ হাজার টাকায় সরকারি গাছ বিক্রি; সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:৫৩ পিএম
ফরিদগঞ্জে ১লাখ ৩০ হাজার টাকায় সরকারি গাছ বিক্রি; সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মালিকানাধীন খালের পাড়ের গাছ বিক্রির অভিযোগে এক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, সরকারি সম্পত্তিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। তবে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান দাবি করেছেন, গাছগুলো তাঁদের ব্যক্তিমালিকানাধীন জমিতে ছিল এবং সেগুলো তাঁদের নিজস্ব সম্পত্তি।
গত বুধবার (২২ জুলাই) ফরিদগঞ্জ থানায় অভিযোগটি করেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার। এর আগে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের আনন্দ বাজার এলাকার ১৯-বি খালের পাড়ে এ ঘটনা ঘটে।
থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কাজীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা রেইন্ট্রি, কড়ইসহ বিভিন্ন প্রজাতির কয়েকটি গাছ বিক্রি করেন। পানি উন্নয়ন বোর্ডের দাবি, গাছগুলো তাদের মালিকানাধীন খালের পাড়ে ছিল। বিষয়টি জানার পর সংস্থাটির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।
গাছের ক্রেতা স্থানীয় হারুনুর রশিদ বলেন, তিনি সাবেক চেয়ারম্যান হুমায়ুন কাজীদের কাছ থেকে অর্থ দিয়ে গাছ কিনেছেন এবং পরে তা কেটে নিয়েছেন। গাছগুলো সরকারি সম্পত্তির কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার বলেন, সরকারি খালের পাড়ে থাকা পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন গাছ বিক্রির ঘটনায় তিনি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অভিযুক্ত সাবেক চেয়ারম্যান হুমায়ুন কাজী অভিযোগ অস্বীকার করে বলেন, যে জায়গা থেকে গাছ বিক্রি করা হয়েছে, সেটি তাঁদের দুই পরিবারের ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি। তাঁর ভাষ্য, গাছগুলো তাঁর শ্বশুর রোপণ করেছিলেন। তাই নিজেদের গাছ বিক্রি করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital