বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বসতঘরে টিন কেটে চুরি, দুই লক্ষ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:২৮ পিএম
কচুয়ায় বসতঘরে টিন কেটে চুরি, দুই লক্ষ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ

কচুয়ায় বসত ঘরে টিন কেটে আসবাবপত্রসহ মূল্যবান মালামাল চুরি।

কচুয়ায় বসত ঘরের টিনকেটে প্রবেশ করে দুই লক্ষ টাকার আসবাবপত্র মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।  উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্ৰামে মিয়াজী (বড় বাড়ি) তে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী উম্মে কুলছুম শিরিন বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে উম্মে কুলছুম শিরিন বলেন, আমি স্বপরিবার নিয়ে ঢাকায় বসবাস করি। আমার স্বামী মোশারফ হোসেন ২০২৫ সালের ১৩ ডিসেম্বর ঢাকায় হসপিটালে মৃতবরন করেন। আমার স্বামীর লাশ বাড়িতে  দাফন কাফন শেষে ওই দিনে  ঘরের দরজা জানালা বন্ধ করে আমার সবাই ঢাকার বাসায় চলে আসি।
গত ২৪ জুলাই শুক্রবার সকালে বাড়িতে এসে ঘরের দরজা খোলো এবং সবকিছু এলোমেলো অবস্থা পরে রয়েছে। ঘরে থাকা রান্নাবান্নার ক্রোকারিজ,হাড়ি পাতিল, ফ্রাইপেন,প্রেসারকোকারসহ ঘরে থাকা সকল মূল্যবান মালামাল নিয়ে যায়। এমনকি ঘরের বিভিন্ন কক্ষ থেকে বৈদ্যুতিক পাখা,ভাল্বগুলোও খুলে নেয়। এতে প্রায় ২ লক্ষ্য টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বিবাদী আরো জানান, আমার এই ঘরে আরও একবার পূর্বে চুরি হয়েছে। আমরা বাড়িতে না থাকায় বাড়ির বিভিন্ন ফলফলাদি ও গাছপালা চুরি করে নিয়ে যায়। আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায় বিচার দাবি করছি‌‌।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, চুরির ঘটনাটি তদন্ত করছে। পরবর্তীতে চোরের বিষয়টি শনাক্ত হলে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।