বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের মারধরের অভিযোগ, তিন হেফজ শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:০৮ পিএম
হাজীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের মারধরের অভিযোগ, তিন হেফজ শিক্ষার্থী নিখোঁজ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আতুরিয়া কমপ্লেক্সের একটি মাদ্রাসায় শিক্ষকের মারধরের অভিযোগের পর হেফজ বিভাগের তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার একদিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান না মেলায় পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন— শ্রীপুর এলাকার মিজি বাড়ির সাজ্জাদ (১৬), তারাপাল্লা এলাকার সর্দার বাড়ির মিরাজ (১৫) এবং টোরাগড় দক্ষিণপাড়া এলাকার জামিল (১৫)। তারা তিনজনই ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

স্বজনদের অভিযোগ, খাবার দিতে গিয়ে মিরাজের মা মরিয়ম বেগম তার ছেলেকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে মিরাজ তাকে জানায়, মাদ্রাসার শিক্ষক রেদোয়ান হুজুর তাকে কলার ধরে মারধর করেছেন।

অভিযোগ রয়েছে, এ ঘটনার কিছুক্ষণ পরই সাজ্জাদ, মিরাজ ও জামিল মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

Model Hospital

মাদ্রাসা কর্তৃপক্ষ রাত প্রায় ১০টার দিকে অভিভাবকদের ফোন করে জানায়, তিন শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ শিক্ষার্থী জামিলের মা লাকি বেগম বলেন, “কয়েকদিন ধরেই আমার সন্তানকে মারধর করা হচ্ছিল। জামিল আমাকে বিষয়টি জানিয়েছিল, কিন্তু আমি গুরুত্ব দিইনি। হঠাৎ গতকাল রাতে মাদ্রাসা থেকে ফোন করে জানানো হয়, আমার সন্তানকে পাওয়া যাচ্ছে না।”

এ ঘটনায় শিক্ষার্থীদের স্বজনরা দ্রুত তিন শিক্ষার্থীর সন্ধান, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।