বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন হাজীগঞ্জ পৌর বিএনপি নেতা খোরশেদ আলম ভুট্টো

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:৫৫ এম
পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন হাজীগঞ্জ পৌর বিএনপি নেতা খোরশেদ আলম ভুট্টো

পবিত্র ওমরাহ পালন উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. খোরশেদ আলম ভুট্টো সোমবার (২৭ জুলাই) দুপুর ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালন করবেন। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও কল্যাণ, পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর সুখ-শান্তি এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করবেন।

ওমরাহ যাত্রাকে কেন্দ্র করে মো. খোরশেদ আলম ভুট্টো হাজীগঞ্জ পৌরবাসী, বিএনপির নেতাকর্মী, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন। তিনি যেন সুস্থ ও নিরাপদে ওমরাহ পালন শেষে দেশে ফিরে আসতে পারেন—এ জন্য তাঁর পরিবারের পক্ষ থেকেও সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

মানবতা মানে শুধু সহমর্মিতার কথা বলা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষের একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা কিংবা এক ব্যাগ রক্তও হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশার আলো। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আখন।

একজন এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন থাকা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে মানবতা, আর দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসাও একজন মানুষকে মহৎ করে তোলে।

থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীকেই নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। ফলে তাঁদের জন্য প্রয়োজনীয় সময়ে নিরাপদ রক্তের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন রোগীর প্রয়োজনে এগিয়ে এসে রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর সানি আখন।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রয়োজনে তাঁর এই সহযোগিতা প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

Model Hospital

রক্তদান শুধু একজন রোগীকে সহযোগিতা করা নয়; কখনো কখনো এটি একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনে, প্রিয়জনকে ঘিরে নতুন করে আশার আলো জ্বালায়।

মানবিকতার এই গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে যেন অসহায় হয়ে পড়তে না হয়।