বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

২০২৬-২৭ অর্থবছরের

কচুয়া পৌরসভার ৫৩ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:৪৮ পিএম
কচুয়া পৌরসভার ৫৩ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা

কচুয়া পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল।

চাঁদপুরের কচুয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৮৫৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার  (২৭ জুলাই) দুপুরে  কচুয়া পৌরসভার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল ।

ঘোষিত বাজেট অনুযায়ী, মোট আয় ধরা হয়েছে ৫৩ কোটি ২২লাখ ৯৬ হাজার ৮৫৬ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ৮ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার ৯ টাকা, উন্নয়ন খাতে ৪৪ কোটি ৮৯ লাখ ২৯ হাজার ৮৪৭ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ২০ লাখ ৩৬ হাজার ৯ টাকা। অন্যদিকে মোট ব্যয় ধরা হয়েছে ৫১কোটি ২৩ লাখ ৩১ হাজার টাকা। উন্নয়ন বাজেট উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৮৪৭ টাকা। ফলে নতুন অর্থবছরে ২০ লাখ ৩৬ হাজার ৯ টাকা উদ্বৃত্ত থাকবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে কচুয়া পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ সম্প্রসারণ এবং স্ট্রিট লাইট সচল রাখতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নতুন কর আরোপ ছাড়াই কচুয়া পৌরসভা উন্মুক্ত বাজেট ঘোষণা।

তিনি আরও বলেন, নাগরিকদের সহযোগিতায় কচুয়া  পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে একটি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন করে ড্যাম্পিং স্টেশনে ময়লা ফেলা হচ্ছে।  যা বাস্তবায়িত হলে পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Model Hospital

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম (আকাশ), পৌর নির্বাহী কর্মকর্তা  মোঃ ফখরুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক, চাঁদপুর জেলা বিএনপির ভাইস চেয়ারম্যান ও কচুয়া বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদ এলাহী সুবাস, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তরিকুল ইসলাম, সাংবাদিক আলমগীর তালুকদার, সুজন পোদ্দার, সায়েম মৃধা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদুল ইসলাম, উপজেলা এলজিডি কর্মকর্তা  প্রকৌশলী আবদুল আলিম লিটন, পৌর উপ সহকারী প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবীবুন নবী সুমন, কচুয়া পৌরসভা কর্মকর্তা ও কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাছির আলম (নসু) সহ  বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থবছরে কচুয়া পৌরসভার বাজেটের আকার ছিল প্রায় ৪৩ কোটি টাকা। নতুন অর্থবছরের বাজেটে নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital