শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৪৮ পিএম
শাহরাস্তিতে বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
শাহরাস্তিতে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানি বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার সূচীপাড়া মরহুমের গ্রামের মিজি বাড়িতে  প্রশাসনের উদ্যোগে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার কফিনে জাতীয় পতাকা অর্পণের মাধ্যমে রাষ্ট্রের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শরীফ এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারী উপস্থিত থেকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানে সহযোগিতা করেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন আদেশ, ২০২০’-এর আওতায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত সোমবার বিকেল ৫টায় ঢাকার সাভারে নিজ কন্যার বাসভবনে বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উপজেলা প্রশাসন, সহযোদ্ধা, স্বজন ও সর্বস্তরের মানুষ তাঁর আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital