শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেল পদে ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু’র নিয়োগ লাভ 

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:১৫ পিএম
অ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেল পদে ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু’র নিয়োগ লাভ 
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র  ট্রাইবুনালের “অ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেলের পদমর্যাদায় বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার “স্পেশাল পাবলিক প্রসিকিউটর” হিসাবে দায়িত্ব পালন করবেন।
তিনি ১৯৯২ সালের ৫ই মে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য পদ লাভ করেন । এছাড়া  তিনি ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশন , হিউমান রাইটস ল ইয়ার্স এসোসিয়েশন (ইউকে), ঢাকা বার এসোসিয়েশন, ঢাকা টেক্সাস বার এসোসিয়েশন এবং চাঁদপুর বার এসোসিয়েশন এর সদস্য।
তাকে এই পদে দায়িত্ব প্রদান করায় তিনি বাংলাদেশের মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মো আসাদুজ্জামান এমপি এবং বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রতিথযশা আইনজীবী , বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) ট্রাইবুনালের চিপ প্রসিকিউটর (অতিরিক্ত সচিবের মর্যাদা ) অ্যাডভোকেট বোরহান উদ্দিনের প্রতি অশেষ  কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং কৃষকদলের সাধারণ সম্পাদক ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলকে ধন্যবাদ  ও কৃতজ্ঞতা জানান।
এক প্রশ্নের জবাবে তিনি পরম করুনাময় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় বেক্ত করেন।
সর্বোপরি চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে  একত্রিত হয়ে মতলবের শান্তি শৃঙ্খলা রক্ষা, নারী ও শিশু নির্যাতন দমন এবং মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গঠনে নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পোষণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital