বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফলোআপ...

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর : মতলব-গৌরিপুর পেন্নাই সড়ক সংস্কারে স্বস্তি ফিরেছে যাত্রী ও স্থানীয়দের

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:২৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর : মতলব-গৌরিপুর পেন্নাই সড়ক সংস্কারে স্বস্তি ফিরেছে যাত্রী ও স্থানীয়দের

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার এলাকায় বেহাল পেন্নাই সড়কের মেরামত কাজ চলছে।

চাঁদপুরের মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকায় সড়কের বুক থেকে পিচঢালাই উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত।আর এই গর্ত এড়িয়ে গাড়ি চালাচলের সময় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সড়কের এই ভাঙ্গা অংশ যাত্রী ও চালকরা জীবনের ঝুঁকে নিয়ে পাড়ি দিতে হচ্ছে দিনের পর দিন। দীর্ঘদিন সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও নজর দেয়নি সড়ক ও জনপথ বিভাগ।
এনিয়ে সড়কের বেহাল দশার চিত্র তুলে ধরে প্রিয় চাঁদপুর নিউজ পোর্টালে “মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের নারায়ণপুর এলাকা খানাখন্দে ভরা, ভোগান্তি চরমে” এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পরে বুধবার সকালে চলাচলের সুবিধার্থে দ্রুত সড়ক মেরামতের কাজ করেছে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ। এতে স্বস্তি ফিরেছে পথচারী, যাত্রীসাধারণ ও স্থানীয় এলাকাবাসীর মাঝে।
আগের সংবাদটি পড়ুন…
স্থানীয়রা অভিযোগ করে জানান, নারায়ণপুর সাহা বাড়ির মোড় ও নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকাজুড়ে কয়েকটি স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। মাঝে মধ্যে ইট-সুরকি ফেলে মেরামত করা হলেও বৃষ্টির পর এসব গর্তে পানি জমে ইট-সুরকি সরে পুনরায় বড় বড় গর্ত তৈরি হয়। এতে ঝুঁকি নিয়েই চলাচল করে বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার, সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। যানবাহনের ধীরগতির কারণে সড়কের ভাঙ্গাস্থানে লেগে থাকে দীর্ঘ যানজট। আর এতে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় ঘন্টার পর ঘন্টা।
এ বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী জানান, চলাচলের সুবিধার্থে সড়কটি আপাতত মেরামত করা হয়েছে। তবে টেকসই ও স্থায়ী সংস্কার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি দ্রুতই টেকসই সংস্কার কাজ করা হবে।
স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করে জানান, সড়কটি সংস্কার করায় আপাতত দুর্ভোগ কমেছে। এজন্য সড়ক বিভাগ ও প্রিয় চাঁদপুর নিউজ পোর্টালকে ধন্যবাদ জানাই। তবে টেকসই এবং স্থায়ী সমাধানের জন্য জোড়ালো দাবি জানাচ্ছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital