বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া মনোহরপুর উবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী মিলাদ মাহফিল ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ২:০৯ পিএম
কচুয়া মনোহরপুর উবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী মিলাদ মাহফিল ও দোয়া

মো: রাছেল, কচুয়া : কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে যুবলীগ নেতা মনির সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আহসান হাবিব প্রানজল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের বিএসসি, সহকারি শিক্ষক ফারুক হোসেন, কড়ইয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম সওদাগর, ইউপি সদস্য জাকির সরকার, কড়ইয়া ইউপি যুবলীগের সভাপতি তারেক শামস্ মিঠু প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেন আমু, যুবলীগের সহসভাপতি ও পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা শহিদ, জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহাগ উদ্দিন, যুবলীগ নেত্রী ফারহানা পারভীন, যবলীগ নেতা ফরহাদ, সাবেক ছাত্রলীগ নেতা সফিক চৌধুরী, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন, দেলোয়ার হোসেন দেলু, এনায়েত হোসেন, আতিক ও রেজা উপস্থিত ছিলেন।

Model Hospital

আলোচনার সভার পূর্বে মনোহরপুর গ্রামের বেশকিছু উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital