বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাদক কারবারিদের আইনের ফাঁক গলে রক্ষা পেতে দেওয়া হবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:৪৭ পিএম
মাদক কারবারিদের আইনের ফাঁক গলে রক্ষা পেতে দেওয়া হবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

চাঁদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আগের তুলনায় মাদক বেচাকেনা কিছুটা কমেছে। তবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে। মাদক একটি সামাজিক ব্যাধি, যা একজন থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, কোনো মাদক কারবারি যেন আইনের ফাঁক গলে রক্ষা না পায়। মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের পরামর্শ দেন তিনি, যাতে অভিযান নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। পাশাপাশি মাদকাসক্তদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা এবং ইউনিয়নভিত্তিক খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন। একই সঙ্গে অবৈধ জাল ব্যবহার করে কেউ যাতে মৎস্যসম্পদ ধ্বংস করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারির আহ্বান জানান।

Model Hospital

এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ইব্রাহীমপুর ইউনিয়নে ফসলি জমি কেটে মাছের ঘের তৈরি করা হচ্ছে। মাছের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, সদর নৌ থানার এসআই সুবল এবং চান্দ্রা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. বিশির উল্লাহ খান।

এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি চাঁদপুর সদর উপজেলা প্রকৌশলী মোঃ রাহাত আমিন পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital