শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ

ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো ধরনের সুপারিশের প্রয়োজন নেই : মানিক এমপি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:৫১ পিএম
ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো ধরনের সুপারিশের প্রয়োজন নেই : মানিক এমপি

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আমম্মেদ মানিক।

চাঁদপুর সদর উপজেলার দরিদ্র, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, চাঁদপুর সদর-এর আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মানবিক উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শারীরিক প্রতিবন্ধকতার কারণে যারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না, তাদের জীবনযাত্রা সহজ করতেই হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আজ যারা হুইল চেয়ার পেয়েছেন, তাদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও সহযোগিতার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার সবসময় দরিদ্র, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রদান করা হুইল চেয়ারের মাধ্যমে উপকারভোগীরা আরও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

Model Hospital

তিনি আরও বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমের কাজ শুরু হয়েছে। যারা প্রকৃতপক্ষে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য, তারা পর্যায়ক্রমে এ কার্যক্রমের আওতায় আসবেন। এ কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং যাচাই-বাছাই শেষে প্রকৃত যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করা হবে। ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কাউকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে না এবং কোনো ধরনের সুপারিশেরও প্রয়োজন নেই। স্বচ্ছ ও নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত যোগ্য ব্যক্তিরাই এ সুবিধা পাবেন।

চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাহাত আমিন পাটোয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আফতাবুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন পাটোয়ারীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, উপকারভোগী ও তাদের স্বজনরা।

অনুষ্ঠানে তিনটি সামাজিক সংগঠনকে ৫৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৬৫ হাজার টাকার আর্থিক অনুদান, ১৪টি অসহায় পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকার আর্থিক সহায়তা এবং ২৭ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital