বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির নারীকর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:৫৩ পিএম
চাঁদপুরে সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির নারীকর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ

চাঁদপুর সদর উপজেলা এলজিইডির উদ্যোগে সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির নারীকর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ করেন চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)- চাঁদপুর সদর চাঁদপুরের উদ্যোগে
গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচিতে নিয়োজিত দুস্থ ও অসহায় নারীকর্মীদের তিন বছরের সঞ্চিত অর্থের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

অনুষ্ঠানে সদর উপজেলার দুটি ইউনিয়নের মোট ২০ জন নারী কর্মীর প্রত্যেকের হাতে ১ লাখ ৮ হাজার টাকা করে সর্বমোট ২১ লাখ ৬০ হাজার টাকার সঞ্চয়ের চেক তুলে দেওয়া হয়।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “সরকার শুধু অবকাঠামো উন্নয়নই করছে না, বরং সমাজের প্রান্তিক ও অসহায় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেও নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এলজিইডির সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং সঞ্চয়ের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নিরাপদ করার একটি সফল উদ্যোগ। এই অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে প্রত্যেক নারী যেন নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন এবং আত্মনির্ভরশীল হয়ে সমাজে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা। সরকারের উন্নয়ন কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন. জামিউল হিকমার সভাপতিত্বে ও সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রাহাত আমিন পাটোয়ারীর সার্বিক তত্ত্বাবধানে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ নূরুজ্জামান।

তিনি বলেন, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি শুধু সড়কের মান উন্নয়নের জন্য নয়, এটি অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি কার্যকর উদ্যোগ। দীর্ঘ তিন বছর নিয়মিত কাজের পাশাপাশি সঞ্চয়ের মাধ্যমে আজ তারা একটি উল্লেখযোগ্য অর্থ হাতে পেয়েছেন। এই অর্থ যথাযথভাবে ব্যবহার করে তারা ক্ষুদ্র ব্যবসা, কৃষিকাজ কিংবা অন্যান্য আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের এবং পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। ভবিষ্যতেও এলজিইডি জনগণের কল্যাণে এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সঞ্চয়ের চেক পেয়ে উপকারভোগী নারীকর্মীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, তিন বছর ধরে নিয়মিত সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আজ এককালীন সঞ্চিত অর্থ হাতে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। এই অর্থ দিয়ে কেউ ছোট ব্যবসা শুরু করবেন, কেউ সন্তানদের লেখাপড়ার খরচ বহন করবেন, আবার কেউ পরিবারের জরুরি প্রয়োজন মেটানোর পরিকল্পনা করেছেন। তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা শুধু কাজের সুযোগই পাইনি, ভবিষ্যতের জন্য সঞ্চয় করার সুযোগও পেয়েছি। এজন্য সরকার, এলজিইডি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

এ সময় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, এলজিইডি চাঁদপুরের কমিউনিটি ওরগানাইজার রফিকুল ইসলাম এবং আনিসুর রহমান, উপজেলা প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং উপকারভোগী নারীকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital