মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রবাসী পরিবারকে হয়রানির অভিযোগে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:০১ পিএম
কচুয়ায় প্রবাসী পরিবারকে হয়রানির অভিযোগে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

কচুয়ায় এক প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর অভিযোগে মামলাবাজ ও প্রতারক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ।

কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামে এক প্রবাসীর ক্রয়কৃত জমি রেজিস্ট্রি ও পাওনা টাকা না দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোয় এবং হয়রানি করার অভিযোগ উঠেছে।

৩০ শে জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার তেতৈয়া গ্রামের মোল্লা মার্কেটে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। মামলা থেকে অব্যাহতি পেতে আদালতের সু-দৃষ্টি কামনা করেন এবং আইনশৃঙ্খলা বাহিনী সঠিক তদন্ত করার অনুরোধ করেন প্রবাসী বাবুল হোসেন ও গ্রামবাসী। গিয়াস উদ্দিন কর্তৃক মামলার সাক্ষীরা মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে গ্রামবাসীর সাথে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

ভুক্তভোগী প্রবাসী পরিবার বলেন, গিয়াস উদ্দিন একজন প্রতারক,মানুষের টাকা আত্মসাত কারী, ভূমি দখলদার ও মামলাবাজ। বাবুলের শাশুড়ি বিলকিস বেগমের কাছে ১২ শতাংশ জমি বিক্রয় করবে বলে এলাকাবাসীর উপস্থিতিতে ৩টি বায়না স্ট্যাম্পের মাধ্যমে ১১ লক্ষ ৯০ হাজার টাকা নেয় প্রতারক গিয়াস উদ্দিন। জমি রেজিস্ট্রি কথা বললে, বিভিন্ন অজুহাত দেখানো শুরু কওে গিয়াস উদ্দিন।

এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশও হয়,সালিশের কোন সিদ্ধান্ত না মেনে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করে। গত ২৩ জুন চাঁদপুর বিজ্ঞ আমলী আদালতে প্রবাসী বাবুল হোসেন স্ত্রী মিশু মুক্তা ও প্রবাসীর বৃদ্ধ শাশুড়িকে জড়িয়ে একটি মিথ্যা নাটক সাজিয়ে আদালতে মামলা দায়ের করে গিয়াস উদ্দিন। ১৬ জুন সন্ধ্যায় আমরা গিয়াস উদ্দিনকে পিটিয়ে রক্তাক্ত যখন করছে বলে ওই মামলায় উল্লেখ করে । বাবুল ও তার স্ত্রী দুইজনে বাড়িতে আসলে হঠাৎ পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে কারাগারে প্রেরণ করে। মিথ্যা মামলায় এক সপ্তাহ স্বামী ও স্ত্রী কারাভোগ করে।

Model Hospital

প্রবাসী বাবুল হোসেন জানান, আমরা এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি গিয়াস উদ্দিন সিএনজি দুর্ঘটনায় মাথায় আঘাত পায়। তার দুর্ঘটনার বিষয়টি সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেনকে অবগত করে। ঐদিন আমরাসহ পরিবার সবাই ঢাকায় ছিলাম। ওই দুর্ঘটনাকে পুঁজি করে বৃদ্ধ আমার শাশুড়ি,স্ত্রী মিশু মুক্তা ও আমাকে জড়িয়ে মিথ্যা মামলা দেয় আদালতে গিয়াস উদ্দিন। আমাদের ক্রয়কৃত জায়গা দাবি করলে গিয়াস উদ্দিন আমাদেরকে মেরে ফেলবে বলে হুমকি ধামকি প্রতিনিয়ত দিয়ে আসছে।

আমি প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী ও দেশবাসীর কাছে ন্যায় বিচারের দাবি জানাই।
গিয়াস উদ্দিনের দায়েরকৃত মামলার সাক্ষী আলমগীর হোসেন জানান, প্রবাসী বাবুল ও তার পরিবার গিয়াস উদ্দিনকে হামলা করতে শুনিনি। বাবুল হোসেন ও তার পরিবার ঢাকায় বসবাস করেন। গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় নেই। আমাকে না জানিয়ে মিথ্যা মামলায় কেন সাক্ষী দিয়েছে, সকলের কাছে আমি তার বিচার চাই।

জুবায়ের হোসেন, আলী হোসেন, সোহরাব হোসেনসহ এলাকাবাসী জানান, সড়ক দুর্ঘটনায় মাথা আঘাত পেয়ে, মিথ্যা নাটক সাজিয়ে প্রবাসী ও তার স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। এই ঘটনা এলাকার জন্য একটি ন্যাক্কার জনক। গিয়াস উদ্দিনসে এলাকায় দীর্ঘ না থেকে কচুয়া তার মেয়ের বাসায় থাকেন। এলাকায় কোন মারামারি এ ধরনের ঘটনা হয়নি।

তারা আরো জানান, গিয়াস উদ্দিন বিগত আওয়ামী লীগ সরকার আমলে এলাকায় অনেক প্রভাব বিস্তার করেছেন। মানুষের টাকা আত্মসাৎ, জমি দখলসহ নানান অপকর্ম করে। বর্তমানে সেও এলাকার লোকজনের পাওনা টাকা না দিয়ে আত্মগোপনে রয়েছে। আত্মগোপন থেকে সেই আদালতে বিভিন্ন মামলা দিয়ে এলাকার মানুষদেরকে হয়রানি করে আসছে।

বিজ্ঞ আদালত ন্যায় বিচারের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহার, আইনশৃঙ্খলা বাহিনী সঠিক তদন্ত করার অনুরোধ জানান এলাকাবাসী। প্রতিবাদ সমাবেশে এলাকায় কয়েক শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।

একই দিনে ভুক্তভোগী প্রবাসী বাবুল হোসেন ও তার পরিবার সাংবাদিকদেরকে মাধ্যমে মামলাবাজ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”