বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মহাসড়কে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী আহত

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:৫৩ পিএম
ফরিদগঞ্জে মহাসড়কে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী আহত
চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জে রক্তক্ষয়ী সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার খেজুরতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১১ বছরের এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জহির হোসেন জানান, ফরিদগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা খেজুরতলা পৌঁছালে বিপরীত দিক আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বিকট শব্দে মুখোমুখি ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর দুই আরোহী পিচঢালা রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত হন। ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানা গেছে, আহতরা হলো- উপজেলার দুর্গাপুর মদিনা বাজার এলাকার মোশাররফ হোসেনের ছেলে জুবায়েদ হোসেন (১১) এবং নারকেলতলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মেহেদী হাসান (১৪)।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মেহেদী হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও শিশু জুবায়েদের আঘাত ছিল অত্যন্ত গুরুতর। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital