বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, যুবক আটক

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:৫৭ পিএম
মতলবে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, যুবক আটক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিজের মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় উল্টো মারধরের শিকার হয়েছেন জহিরুল হক মুকুল দেওয়ান (৪৮) ও তার বড় মেয়ে। জহিরুল হক মুকুল দেওয়ান মতলব পৌর ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক।
বুধবার  (২৯ জুলাই) রাতে উপজেলার উত্তর নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই এলাকার মো. শাহীন কাজী (২৭) ও তার বাবা হোসেন কাজীকে আসামী করে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেছে জহিরুল হক। মামলার পুলিশ প্রধান আসামী শাহীন কাজীকে গ্রেফতার করেছে।
আহত জহিরুল হক মুকুল দেওয়ান জানান, তার এসএসসি পরীক্ষা দেওয়া  মেয়েকে দীর্ঘদিন যাবত একই এলাকার হোসেন কাজীর ছেলে শাহীন কাজী বিভিন্ন সময়ে উত্যক্ত করে আসছে। তাকে বহুবার শতর্ক করে দেয়ার পরও মেয়ের বান্ধবীদের দিয়ে প্রেমের প্রস্তাব দিতো।বিষয়টি অতি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে মেয়ের বাবা উত্ত্যক্ত করার বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
বুধবার রাতে শামীম কাজী মেয়ের বাড়ির পাশে গিয়ে ঘুরাঘুরি করতে দেখে মুকুল দেওয়ানের বড় মেয়ে জিজ্ঞেস করলে তার সাথে অসদাচরণ করে। বিষয়টি তার বাবা মুকুল দেওয়ান জানতে পেরে সেখানে গিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে শাহীন কাজী ক্ষিপ্ত হয়ে উঠে এবং একপর্যায়ে তার হাতে থাকা ধারালো কাচি দিয়ে মুকুল দেওয়ানকে আঘাত করে। এতে মুকুল দেওয়ানের হাতে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হলে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এদিকে এই ঘটনায় পরিবার এবং স্থানীয় এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমতিয়াজ কবির বলেন, মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীন কাজীকে আটক করা হয়েছে। এই বিষয়ে অধিকতর তদন্ত চলমান রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।