বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিব্বির, সাধারণ সম্পাদক মোজাহের

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:৩৮ পিএম
মতলব দক্ষিণ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিব্বির, সাধারণ সম্পাদক মোজাহের
প্রথম বারের মতো ৫৩ বছর পর মতলব দক্ষিণ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট-২০২৬) মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে উপজেলার নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ ১শ’ ৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন খান ১শ’ ৩১ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাহের হোসেন ২শ’ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বহরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আক্কাস ১শ’ ১৪ ভোট পেয়েছেন।
এছাড়া উক্ত নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুক্তার হোসেন ৭৯ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রার্থী পেয়েছেন কামাল উদ্দিন ৫৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে
ফয়েজ আহমেদ জয়ী হয়েছেন ১৯৩ ভোট পেয়ে। তার নিকটতম প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৬৯ ভোট। দপ্তর সম্পাদক পদে মো. ইয়াসিন মিয়াজী ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী হারুন অর রশিদ পেয়েছেন ১৩৮ ভোট। মহিলা বিষয়ক সম্পাদক পদে রোজিনা আক্তার ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইয়াসমিন আক্তার পেয়েছেন ১৪৮ ভোট।
নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার সাখাওয়াত উল্লাহ বলেন, এ নির্বাচনে ৩শ’ ৩৯ জন ভোটারের মধ্যে ৩শ’ ৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৬টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।বাকি ১৯টি পদের ২৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন প্রধান শিক্ষক রজলাল চন্দ্র দাস।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital