বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম ৫ম বারের মতো উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৮:১৯ পিএম
সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম ৫ম বারের মতো উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পঞ্চম বারের মতো শ্রেষ্ঠ সমবায়ী  নির্বাচিক হয়েছেন মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চারবারের সহ-সভাপতি সাংবাদিক  গোলাম সারওয়ার সেলিম।
জাতীয় সমবায় পুরস্কার-২০২৬ এর জন্য ইউএনও নেতৃত্বে গঠিত উপজেলা  নির্বাচন কমিটি তাকে নির্বাচিত করে জেলা পর্যায়ে পাঠিয়েছেন।
এর আগে তিনি ২০১৯ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এবং উপজেলায় চারবার শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছিলেন।
তিনি মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ২০০৪ সালের সমিতির নির্বাচনে প্রথম সহ- সভাপতি নির্বাচিত হন। পরবর্তিতে পর পর তিন বার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৯৮ সালে মতলব উত্তর উপজেলার উত্তর লক্ষ্মীপুর কৃষক সমবায় সমিতির সদস্য হন। তখন থেকেই তিনি সমবায়ের সাথে জড়িত। তাঁর বাসস্থান মতলব পৌর সভার দক্ষিণ বাইশপুর হলেও তার দাদার বাড়ি মতলব উত্তর উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামে।
তিনি শুধু সমবায়ীই নন তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন এবং সাংবাদিকতা পেশায় যুক্ত।
গোলাম সারওয়ার সেলিম এই অর্জনের জন্য উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম ও সমবায় অফিসার মোহাম্মদ আসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।