বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দৈনিক চাঁদপুর দিগন্তের ২ দশক পূর্তিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে

মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, তবে মিথ্যা তথ্য নয়: শেখ ফরিদ আহম্মেদ এমপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১০:০২ পিএম
মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, তবে মিথ্যা তথ্য নয়: শেখ ফরিদ আহম্মেদ এমপি

দৈনিক চাঁদপুর দিগন্ত-এর দুই দশক পূর্তি উপলক্ষে দিনব্যাপী সাংবাদিক কর্মশাল, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) চাঁদপুর প্রেসক্লাবের মিলনায়তনে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, চাঁদপুর সদর এবং হাইমচরের  যে কোন সরকারি উন্নয়নমূলক কাজের সঠিকতা যাচাইয়ের জন্য সাংবাদিকরা যাবেন এবং অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সঠিক নিউজ করবেন। যদি কেউ অনৈতিকভাবে কিছু করে, তাদের বিরুদ্ধে লিখবেন। আমি আপনাদের পাশে আছি। আমরা সবাই মিলে আগামী পাঁচ বছরে চাঁদপুর হাইমচরকে গড়ে তুলবো। সকলের কথা বলার স্বাধীনতা থাকবে, কিন্তু স্বাধীনতা নিজেদের মতো ব্যবহার করে মিথ্যা তথ্য দিবেন না।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আমি মনে করি না চাঁদপুর দিগন্ত পত্রিকার ফ্যাসিবাদের উত্তরসূরি। ২০০৬ সালের এই দিনে দৈনিক চাঁদপুর দিগন্ত প্রতিষ্ঠাকালীন সময় কর্তৃপক্ষ আমার সহযোগিতা চেয়েছিল। আমি সার্বিক সহযোগিতা করেছি, এইজন্য আমিও এই পত্রিকার একটি পার্ট। দিগন্ত পত্রিকায় যেহেতু দুই দশক পার করতে পেরেছে, আমি বিশ্বাস করি আগামী দিনেও এটা চাঁদপুরের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে দৈনিক চাঁদপুর দিগন্ত-এর সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর দিগন্তে নির্বাহী সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী। প্রধান অতিথি বক্তব্যে সর্বশেষ তিনি বলেন, আমরা সবাই শালীন ভাষায় কথা বলব। একজন আরেকজনের প্রতি সম্মান প্রদর্শন করব, সকল জনগণের প্রতি সম্মান রেখেই সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করবে।

Model Hospital

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বাংলাদেশ  জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝী।

সাংবাদিক শিহাব উদ্দিন সেলিম ও নিয়ার্জ মোরশেদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, চাঁদপুর শহর জামায়াতের আমীর শাহজাহান খান, জেলা এনসিপির আহবায়ক মাহবুল আলম, চাঁদপুর শহর শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, চাঁদপুর সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক এম ফরিদুল ইসলাম, দিগন্তের যুগ্ম সম্পাদক আব্দুস শুক্কুর মস্তান, কেএম সালাউদ্দিন, উপজেলা সাংবাদিকদের পক্ষে স্টাফ রিপোর্টার গোলাম নবী খোকন প্রমূখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হিলশা সাংস্কৃতিক সংসদের পরিচালক মোহাম্মদ হোসাইন এবং কবিতা আবৃত্তি করেন কবি নিয়াজ মোর্শেদ।

অনুষ্ঠানে জেলার সাংবাদিক, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ চাঁদপুর দিগন্ত ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দৈনিক চাঁদপুর দিগন্ত-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাঁটা, অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরণ এবং সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হিলশা সাংস্কৃতিক সংসদের পরিচালক মোহাম্মদ হোসাইন এবং কবিতা আবৃত্তি করেন কবি নিয়াজ মোর্শেদ।

হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

মানবতা মানে শুধু সহমর্মিতার কথা বলা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষের একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা কিংবা এক ব্যাগ রক্তও হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশার আলো। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আখন।

একজন এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন থাকা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে মানবতা, আর দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসাও একজন মানুষকে মহৎ করে তোলে।

থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীকেই নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। ফলে তাঁদের জন্য প্রয়োজনীয় সময়ে নিরাপদ রক্তের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন রোগীর প্রয়োজনে এগিয়ে এসে রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর সানি আখন।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রয়োজনে তাঁর এই সহযোগিতা প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

Model Hospital

রক্তদান শুধু একজন রোগীকে সহযোগিতা করা নয়; কখনো কখনো এটি একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনে, প্রিয়জনকে ঘিরে নতুন করে আশার আলো জ্বালায়।

মানবিকতার এই গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে যেন অসহায় হয়ে পড়তে না হয়।