শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাংলা কিউআর ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে হাজীগঞ্জে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:৩৮ পিএম
বাংলা কিউআর ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে হাজীগঞ্জে মতবিনিময় সভা

চাঁদপুরের হাজীগঞ্জে বাংলা কিউআর (Bangla QR) ডিজিটাল পেমেন্ট সার্ভিসের সম্প্রসারণ এবং ব্যবসায়িক সমৃদ্ধি বিষয়ে মার্চেন্ট এজেন্টদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় হাজীগঞ্জের নার্গিস ফুড প্যাভিলিয়নে আয়োজিত এ সভায় বাংলা কিউআরের বিভিন্ন সেবা, ডিজিটাল লেনদেনের সুবিধা এবং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিকাশের মার্চেন্ট এরিয়া ম্যানেজার বানী আহমেদ, টেরিটোরি ম্যানেজার মো. আশিকুজ্জামান এবং বিকাশ হাজীগঞ্জ ডিস্ট্রিবিউটর আজাদ রহমান।

এছাড়াও হাজীগঞ্জ বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের মার্চেন্ট ও ব্যবসায়ীরা সভায় অংশগ্রহণ করেন।

Model Hospital

আলোচনায় বক্তারা বলেন, দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং ডিজিটাল লেনদেনের সংস্কৃতি গড়ে তুলতে বিকাশের বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ব্যবসায়ীদের জন্য নিরাপদ, দ্রুত ও সহজ লেনদেন নিশ্চিত করতে বাংলা কিউআরের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও জানান, বাংলা কিউআরের মাধ্যমে ব্যবসায়ীরা সহজেই যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমে, লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং ব্যবসা পরিচালনা আরও সহজ হয়।

সভায় মার্চেন্টদের জন্য বিকাশের বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। এর মধ্যে ছিল মার্চেন্ট লোন, কাস্টমার ক্যাম্পেইন, পেমেন্ট স্পিকার, পে লেটারসহ ব্যবসা-বান্ধব বিভিন্ন সেবা।

এসব সুবিধা কাজে লাগিয়ে ব্যবসায়ীরা সহজ শর্তে আর্থিক সহায়তা পাওয়ার পাশাপাশি বিক্রয় বৃদ্ধি এবং আধুনিক ডিজিটাল ব্যবসা ব্যবস্থার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা বাংলা কিউআরের ব্যবহার, সেবার মান এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিভন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের মতবিনিময় সভা ব্যবসায়ীদের নতুন প্রযুক্তি সম্পর্কে সচেতন করে এবং ডিজিটাল লেনদেনের প্রতি আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপস্থিত মার্চেন্টরা এমন আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতেও নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম এবং ব্যবসায়ীদের জন্য আরও নতুন নতুন সেবা চালুর আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital