শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ফসলী জমি নষ্ট করে বালু উত্তোলন: ড্রেজার মেশিন ধ্বংস করল প্রশাসন

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:২৫ পিএম
কচুয়ায় ফসলী জমি নষ্ট করে বালু উত্তোলন: ড্রেজার মেশিন ধ্বংস করল প্রশাসন

অবৈধ ড্রেজার মেশিন ভেঙে বিনষ্ট করে দেন প্রশাসক এবং অসাধু বালু ব্যবসায়ী কবির হোসেন ফাইল ফটো।

চাঁদপুরের ​কচুয়ায় ফসলী জমি নষ্ট করে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং ভেকু দিয়ে মাটি কাটায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে দুটি ড্রেজার মেশিন ভেঙে বিনষ্ট করে দেন প্রশাসক। কচুয়া পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের ধামালুয়া উত্তর বিলে দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন কবির হোসেন নামে এক অসাধু ব্যবসায়ী।

​এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বিকেলে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির ভ্রাম্যমান  অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ফসলী জমি ধ্বংসকারী দুটি অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন ভেঙে বিনষ্ট করে দেওয়া হয়। একই সময় অবৈধ চায়না রিং জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করেন।

​জানা যায়, ধামালুয়া গ্রামের বেপারী বাড়ির ড্রেজার ব্যবসায়ী কবির হোসেন দীর্ঘদিন ধরে কৃষকদের বাধা উপেক্ষা করে ফসলী জমি নষ্ট করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। এর ফলে আশপাশের আবাদি জমি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে। পরবর্তীতে প্রশাসনের কাছে জোরালো অভিযোগ আসলে  দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

Model Hospital

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, ফসলি জমি নষ্ট করে কোনো অবস্থাতেই অবৈধ ড্রেজার বা মাটি কাটা চলতে দেওয়া যাবে না। কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান এবং মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​অভিযান পরিচালনার সময় কচুয়া পৌর ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং কচুয়া থানার এএসআই আলমগীর হোসেনসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital