বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ১৬ কেজি গাঁজা ও সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:৩১ পিএম
কচুয়ায় ১৬ কেজি গাঁজা ও সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজা, একটি সিএনজি ও একটি টাচ মোবাইল সেটসহ হানিফ মিয়া (৪৬) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৪ আগস্ট রাতে কচুয়া উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হানিফ মিয়া কুমিল্লার সদর দক্ষিণ থানার গালিয়ারা ইউনিয়নের ফুলতলী (মধ্যপাড়া) গ্রামের মৃত আবুল কাশেম প্রকাশ কালা মিয়ার ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামপুর সাকিনস্থ মমতাজ উদ্দিনের মুদি দোকানের সামনে সুবিদপুর থেকে শ্রীরামপুরগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে একটি সবুজ রঙের সিএনজি গতিরোধ করা হয়।

​পরবর্তীতে সিএনজির যাত্রী ও মাদক ব্যবসায়ী হানিফ মিয়াকে তল্লাশি করে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো ৮টি বান্ডেলে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি (রেজিস্ট্রেশন নম্বর: কুমিল্লা-থ-১১-২৪০৭) এবং একটি টেকনো (TECNO KN3) টাচ মোবাইল সেট জব্দ করা হয়।

Model Hospital

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম আকাশ বলেন, ​এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা (এফআইআর নম্বর- ১৩, রুজু করা হয়েছে। আজ সকালে আসামিকে কঠোর পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital