শাহতলী জিলানী চিশতী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:২৭ পিএম
শাহতলী জিলানী চিশতী কলেজর আয়োজনে ও শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সহ অন্যান্যরা।
শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
৫আগস্ট (বুধবার) সকাল সাড়ে ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভনিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী বলেন, আজ সরকারিভাবে সারা দেশে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। জুলাই আন্দোলনে চাঁদপুরে শহীদ হয়েছে ৩১জন এবং আহত হয়েছে ৩৯ জন। আমরা জুলাই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জুলাই আন্দোলনে সারাদেশে প্রায় অসংখ্য ছাত্র-জনতা শহীদ হয়েছে,আহত হয়েছে । সরকার জুলাই যুদ্ধে আহতদের পূর্ণবাসনের চেষ্টা করছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জুলাই জাদুঘরের উদ্বোধন করা হয়েছে।
তিনি বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করি। নতুন প্রজন্ম জুলাই আন্দোলনের স্বপ্ন ও সার্থকতার প্রত্যাশা রাখে। মাননীয় প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। আমাদের সকলকে দলমত নির্বিশেষে সরকারকে সহযোগিতা করতে হবে দেশের উন্নয়নের জন্য।
চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে চাঁদপুরে বিভিন্ন মেগা প্রকল্প হাত দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুরের ঘোষের হাটে বিশ্ব খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকতে হবে।
শাহতলী জিলানী চিশতী কলেজর আয়োজনে ও শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি আরো বলেন, আমাদের শিক্ষার মান বাড়ানোর জন্য কাজ করতে হবে। নিজের কাজকে সম্মান দিতে হবে। আপনারা যারা প্রতিষ্ঠানের চাকুরি করেন আপনাদের কর্মস্থলকে ভালোবাসতে হবে। দুর্বল শিক্ষার্থীদের আলাদা করে যত্ন নিতে হবে। প্রতিষ্ঠানে অনেকে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন ভালো ফলাফলের জন্য, সবাইকে শিক্ষার উন্নয়ন আন্তরিক হতে হবে। সবাইকে একতাবদ্ধ হয়ে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করতে হবে। সবার আগে বাংলাদেশে স্লোগান ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাব।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি।
জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান, সহকারি অধ্যাপক মো: হাবিবুর রহমান, সহকারি অধ্যাপক মো: মানিক মিয়া, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক সুমা রানী পাল, প্রভাষক মনোয়ারা আক্তার, লাইব্রেরী শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সিনিয়র শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: নাসির উদ্দিন মোল্লা, সিনিয়র শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়ল শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষক মোঃ কবির হোসেন চৌধুরী, ৩৯নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সহকারি শিক্ষিকা আয়েশা আক্তার সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষিকা মোহসিনা আক্তার, সহকারি শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষক মোঃ ইয়াসিন খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি মো: মোস্তফা কামাল, কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব মাও. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
অতীতের অভিজ্ঞতা ও উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে সম্ভাব্য প্রার্থিতা ঘিরে স্থানীয় অঙ্গনে আলোচনা
মৈশাদীর চেয়ারম্যান পদে এবার কারা আলোচনায়? উঠে আসছে মানিক পাটোয়ারীর নাম
মাঈনুল ইসলাম প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ এম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৬ নম্বর মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারী। জনপ্রতিনিধি হিসেবে তাঁর অতীত অভিজ্ঞতা, উন্নয়ন কর্মকাণ্ড ও সামাজিক সেবায় সম্পৃক্ততা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, নেতাকর্মী ও ভোটারদের মধ্যে আলোচনা চলছে।
মনিরুজ্জামান মানিক পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি। এর আগে তিনি মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। দুই পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবায় নতুন উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন তাঁর সমর্থকেরা।
স্থানীয় সূত্র ও তাঁর সমর্থকদের ভাষ্য অনুযায়ী, চেয়ারম্যান থাকাকালে ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা এবং ডিজিটাল সেবার প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। পাশাপাশি সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত ছিলেন বলে জানান তাঁর অনুসারীরা।
করোনাকালে সহায়তার দাবি
করোনাভাইরাসের সংক্রমণের সময় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টিও আলোচনায় আনছেন তাঁর সমর্থকেরা। তাঁদের দাবি, ওই সময়ে ব্যক্তিগত উদ্যোগে ‘সততা স্টোর’-এর মাধ্যমে খাদ্যসামগ্রী, ওষুধ ও নগদ অর্থ দিয়ে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছিলেন মানিক পাটোয়ারী। তাঁদের মতে, সংকটকালীন এসব উদ্যোগ স্থানীয় মানুষের একটি অংশের মধ্যে তাঁর সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রেখেছে।
উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে প্রত্যাশা
মৈশাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের মধ্যে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে ঘিরে আগ্রহ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন তাঁর অনুসারীরা। তবে নির্বাচনে তাঁর চূড়ান্ত প্রার্থিতা এবং অন্যান্য প্রার্থীর অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এদিকে ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে স্থানীয়দের প্রত্যাশার মধ্যে রয়েছে উন্নত যোগাযোগব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সহজ করা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করা। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।
অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যাশা
মনিরুজ্জামান মানিক পাটোয়ারীর সমর্থকদের প্রত্যাশা, জনপ্রতিনিধি হিসেবে তাঁর পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে মৈশাদী ইউনিয়নের উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। তবে নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত অবস্থান, তাঁদের পরিকল্পনা এবং ভোটারদের মতামত নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে আরও স্পষ্ট হবে।
সব মিলিয়ে, আসন্ন মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান মানিক পাটোয়ারীকে নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। তাঁর অতীত কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসম্পৃক্ততার বিষয়গুলো নির্বাচনী আলোচনায় কতটা গুরুত্ব পায়, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলোর জন্য।