বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের তরপুরচন্ডীতে অসহায় পরিবারের মূল্যবান গাছ কেটে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:৫১ পিএম
চাঁদপুরের তরপুরচন্ডীতে অসহায় পরিবারের মূল্যবান গাছ কেটে নেয়ার অভিযোগ

চাঁদপুরে জোরপূর্বক শারীরিক প্রতিবন্ধী এক অসহায় পরিবারের প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ৫ আগস্ট বুধবার সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের উত্তর তরপুরচন্ডী গ্রামের ৩নং ওয়ার্ডের কাজী বাড়িতে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী শারীরিক প্রতিবন্ধী মৃত কাজী আব্দুল মান্নানের পুত্র কাজী কামাল হোসেন জানান, তাদের নিজস্ব সম্পত্তিতে লাগানো গাছটি তার বাবা মৃত্যুর আগে তার মাকে শেষ স্মৃতি হিসেবে দান করে গেছেন। অথচ প্রতিবেশী মৃত কাজী মফিজুল ইসলামের ছেলে মাসুদ কাজী নিজের পেশি শক্তিকে কাজে লাগিয়ে জোরপূর্বক গাছটি কেটে নিয়ে যাচ্ছেন। কামাল হোসেন অভিযোগ জানান, মাসুদ কাজী একসময় ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন। সম্প্রতি তিনি ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হয়ে এলাকার অসহায় মানুষদের নানাভাবে হয়রানি করছেন।

ভুক্তভোগী শারীরিক প্রতিবন্ধী কাজী কামাল হোসেন আরো বলেন, আমার একটি হাত প্রায় অকজো। এরপরেও আমি কষ্ট করে সিএনজি চালিয়ে পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছি। এই সম্পত্তির জন্য মাসুদ কাজী নানা ভাবে আমাকে মামলা দিয়ে হয়রানি করছে। এ বিষয়ে তিনি স্থানীয় মুরুব্বী এবং প্রশাসনের কাছে ন্যায় বিচার কামনা করছেন।

এ বিষয়ে স্থানীয় মোঃ মজিবুর রহমান সেলিম তালুকদার, কাজী মোবারক হোসেন, কাজী বিল্লাল হোসেনসহ এলাকার অনেকেই জানান, কেটে নেওয়া গাছটি মূলত কাজী কামাল হোসেনের পরিবারের। বহু বছর ধরে তারা পৈত্রিক সম্পত্তির এই বাড়ি এবং গাছটি ভোগ-দখল করে আসছেন।

Model Hospital

এদিকে গাছ কাটার বিষয়ে মাসুদ কাজী জানান, কেটে নেওয়া গাছটি তার নিজস্ব সম্পত্তিতে লাগানো। তিনি অন্য কারো গাছ কাটছেন না।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital