বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার সাচার বাজারে সরকারি জায়গায় দালান নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:০১ পিএম
কচুয়ার সাচার বাজারে সরকারি জায়গায় দালান নির্মাণের অভিযোগ

কচুয়ায় সাচার বাজারে সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

কচুয়ার সাচার বাজারে সরকারি জায়গা উপর অবৈধভাবে জোরপূর্বক পাকা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
সাচার বাজারের জলিলের স্ত্রী সুফিয়া বেগম জানান সাচার মৌজার বিএস ১২৫২ দাগে মধ্য বাজারে ১ শতক জায়গা আমার স্বামী জলিল ও তার ভাই খলিলের। জলিল সওদাগরের অবর্তমানে তার স্ত্রী সুফিয়া বেগম তার দখলীয় জায়গায় অনধিকার প্রবেশ ও আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে চাঁদপুরের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওই জায়গায় স্থিতাবস্থা দায়ের করে করেন।
এদিকে বৃহস্পতিবার সরোজমিনে গেলে দেখা যায় ওই জায়গার পাশের দোকানদার শফিউল্লাহগং ওই জায়গায় পাকা দালান নির্মাণ করছে। শফিউল্লা জানান সে ওই জায়গা খলিলের স্ত্রী সেলিনা বেগমের নিকট থেকে ক্রয় করেছে। ভূমি অফিস সূত্রে জানা যায় ওই জায়গা সরকারের খাস খতিয়ানভুক্ত জায়গা লীজ হিসেবে ছিল। ৩/৯/২০১৪ সালে লিজ বাতিল হয়। বর্তমানে ওই জায়গা সুফিয়া বেগমের দায়ের করা মামলায় আদালতের স্থিতাবস্থা রয়েছে।
সাচার ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা একরামুল হক জানান আদালতের স্থিতাব্থা অ রয়েছে। বিষয়টির ব্যাপারে আদালতের কোন নির্দেশনা না আসা পর্যন্ত কোন স্থাপনা করা যাবে না।বিবাদমান জায়গার দুই পাশের দোকানদার ইব্রাহিম, খলিল ও লিটন জানান জলিলের স্ত্রী সুফিয়া বেগম ওই জায়গা ভোগ দখল করে ভাড়া দিয়ে আসছিলো।
এদিকে বিবাদমান জায়গায় শফিউল্লার পাকা দালান নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital