বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে দুই হোটেলকে জরিমানা

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:১০ পিএম
হাজীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে দুই হোটেলকে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হোটেলকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ জসিমউদ্দীন এবং হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারের নোয়াখালী হাজী হোটেল এবং খাওয়া-দাওয়া হোটেল পরিদর্শনকালে খাবার তৈরির পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পাওয়া যায়। এছাড়া রান্না করা মাংস স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফ্রিজে সংরক্ষণ করার বিষয়টিও আদালতের নজরে আসে।

এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় নোয়াখালী হাজী হোটেলকে ১৫ হাজার টাকা এবং খাওয়া-দাওয়া হোটেলকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযানে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Model Hospital

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি ব্যবসায়ীদের খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital