শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এমপি মমিনুল হকের জিরো টলারেন্সের ঘোষণায় হাজীগঞ্জে তিন মাদক ব্যবসায়ীর মাদক ছাড়ার ঘোষণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:২০ পিএম
এমপি মমিনুল হকের জিরো টলারেন্সের ঘোষণায় হাজীগঞ্জে তিন মাদক ব্যবসায়ীর মাদক ছাড়ার ঘোষণা

মাদক ছাড়ার ঘোষণাকারী পারুল বেগম, পলি আক্তার ও রিপন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার তিন চিহ্নিত মাদক ব্যবসায়ী পুলিশের কাছে লিখিত অঙ্গীকারনামা দিয়ে ভবিষ্যতে মাদকদ্রব্য সেবন, বিক্রয় ও সরবরাহ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন।

অঙ্গীকারনামায় স্বাক্ষরকারী তিনজন হলেন-পারুল বেগম (৫৫), পলি আক্তার (৩০) এবং সফিউল আলম খান ওরফে রিপন (৩৬)। তারা হাজীগঞ্জ উপজেলার টোরাগড় (কাজী বাড়ি) এলাকার বাসিন্দা।

লিখিত অঙ্গীকারনামায় তারা উল্লেখ করেন, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কর্মকাণ্ডের কারণে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার অনেক যুবক মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে এবং সমাজে নেতিবাচক সৃষ্টি হয়েছে। জীবিকার তাগিদে তারা এ ব্যবসায় জড়িয়েছিলেন বলেও স্বীকার করেন।

লিখিত অঙ্গীকারনামায় তারা উল্লেখ করেন, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কর্মকাণ্ডের কারণে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার অনেক যুবক মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে এবং সমাজে নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে। জীবিকার তাগিদে তারা এ ব্যবসায় জড়িয়েছিলেন বলেও স্বীকার করেন।

Model Hospital

তারা আরও জানান, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের উদ্যোগে তাদের সঙ্গে আলোচনা করা হয়। সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি, বর্তমান পৌর বিএনপির সদস্য ও সাবেক ৭ নং ওয়ার্ড কমিশনার মো. সিরাজ খান এবং সাবেক ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবির কাজীর সহযোগিতায় তারা মাদকের ভয়াবহতা উপলব্ধি করে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

অঙ্গীকারনামায় তারা ঘোষণা দেন, ৫ আগস্ট থেকে ভবিষ্যতে কোনো ধরনের মাদকদ্রব্য সেবন, গ্রহণ, বিক্রয় বা সরবরাহ করবেন না। যদি ভবিষ্যতে তাদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত কোনো অভিযোগ বা প্রমাণ পাওয়া যায়, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে সে বিষয়ে তাদের কোনো আপত্তি থাকবে না।

এ বিষয়ে হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, তারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে আমার কাছে অঙ্গিকার নামা জমা দিয়েছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital