বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আগুনে ঘর হারানো মিরাজের পাশে শাহরাস্তি জামায়াত, জীবিকার জন্য দিলেন অটোরিকশা

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:১৬ পিএম
আগুনে ঘর হারানো মিরাজের পাশে শাহরাস্তি জামায়াত, জীবিকার জন্য দিলেন অটোরিকশা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে বিপর্যস্ত মিরাজ হোসেনকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টায় সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পেরুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মিরাজ হোসেনের হাতে অটোরিকশার চাবি তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ হুমায়ন কবিরের সার্বিক ব্যবস্থাপনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা আবু সালেহ মোহাম্মদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি এবং সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা শাহ আলম।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং অসহায় পরিবারকে স্বাবলম্বী করে তোলাই আমাদের অন্যতম দায়িত্ব। সমাজের বিত্তবানরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”

তিনি আরও বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে জামায়াতে ইসলামীর মানবিক কার্যক্রম অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত নেতা হাফেজ ওমর ফারুক, শাহ আলম পাটওয়ারী ও ওয়ালিউল্লাহ পাটওয়ারী।

এছাড়াও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেন।

জানা যায়, সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে মিরাজ হোসেনের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে তিনি পরিবারের বসবাসের স্থান ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে চরম দুর্ভোগে পড়েন। তার পরিবারের জীবিকা নির্বাহ সহজ করতে এবং নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতেই সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামী এ মানবিক উদ্যোগ গ্রহণ করে।

অটোরিকশা পেয়ে মিরাজ হোসেন আবেগাপ্লুত হয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই উপহার তার পরিবারের আয়-রোজগারের নতুন পথ তৈরি করবে এবং সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।