উপজেলা বিএনপির সহ সভাপতি আবু তাহের খোকার সুস্থতা কামনায় মহামায়ায় দোয়া
মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:৫৬ পিএম
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস ও মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের খোকন এর শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বাদ জুমা চাঁদপুর সদর উপজেলার মহামায়া পূর্ব বাজারস্থ বাইতুল মামুর জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জানা যায়, বিএনপি নেতা আবু তাহের খোকন গত কয়েকদিন যাবত কিডনি জনিত সমস্যার কারনে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে সকলের নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি প্রমূখ।
পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এর মা সহ অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র জামে মসজিদের খতিব মোঃ মাহমুদুল হাসান।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, প্রচার সম্পাদক মাসুদ বেপারী, ওয়ার্ড বিএনপি নেতা অলিউল্লাহ বেপারী, জসিম উদ্দিন পাটওয়ারী, আবুল বাশার পাটওয়ারী, মুরাদ খান, যুবদল নেতা বিল্লাল পাটওয়ারী, জাফর গাজী, নাসির উদ্দিন পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন, সোহাগ পাটওয়ারী, আব্দুল কাদির সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মুসল্লীগণ।
এছাড়াও এদিন ইউনিয়নের বিভিন্ন মসজিদে অনেকেই মিলাদ ও দোয়ার আয়োজন করেন।





