বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল পিতার বসতঘর

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:১৭ পিএম
শাহরাস্তিতে মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল পিতার বসতঘর
শাহরাস্তিতে মাদকাসক্ত এক ছেলের দেওয়া আগুনে পিতার বসতঘর পুড়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলা দায়ের অভিযুক্তকে আটক করে আদালতে পাঠিয়েছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। আটককৃত  মনির হোসেন বাবু (৪০) পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশারা গ্রামের (শামছু মুহুরীর বাড়ি) বাসিন্দা এবং আব্দুল মমিনের পুত্র।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গত জুলাই মাসে পারিবারিক বিরোধের জেরে মাদকাসক্ত মনির হোসেন বাবু নিজ পিতার বসতঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে বসতঘর, ঘরের বিভিন্ন আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও ব্যবহার্য সামগ্রী পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনার ভিডিও ও বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। একপর্যায়ে ভুক্তভোগী পরিবার আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পিতা মমিন গত ৬ আগস্ট শাহরাস্তি মডেল থানায় ছেলে মনির হোসেন বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৫, তারিখ ৬ আগস্ট ২০২৬, জিআর নং-২৪৮। মামলায় দণ্ডবিধির ৩২৩, ৪৩৬, ৪২৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়।
মামলা দায়েরের পর শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মো. আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে এজাহারভুক্ত একমাত্র আসামি মনির হোসেন বাবুকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (৭ আগস্ট) যথাযথ পুলিশ প্রহরায় তাকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মামলার বাদী আব্দুল মমিন অভিযোগ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল জীবনযাপন করে আসছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই সে স্ত্রীকে মারধর করত। পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদেরও মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিত।
এসব ঘটনায় একাধিকবার স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে তাকে সংশোধনের চেষ্টা করা হলেও কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। বরং তার আচরণ দিন দিন আরও বেপরোয়া হয়ে ওঠে। সর্বশেষ বসতঘরে আগুন দিয়ে পরিবারের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি ঘটানোর পর তিনি বাধ্য হয়ে থানায় মামলা করেন।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে। মামলার এজাহারভুক্ত আসামিকে দ্রুত আটক করে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধ সমাজের জন্য বড় হুমকি।
এ ধরনের অপরাধ দমনে শাহরাস্তি থানা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital