বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের পরিচিতি ও মতবিনিময় সভা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১:৩০ এম
নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের পরিচিতি ও মতবিনিময় সভা

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সংগঠনের উপদেষ্টা ও আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। পাশে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের আহ্বায়ক ও নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা এবং মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, সংগঠনের উপদেষ্টা ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান প্রধান, সদস্য মো. মাসুদ হাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিঞা মো. মামুন, যুগ্ম আহ্বায়ক মহিবুল্লাহ্ সরকার, ফয়সাল ফরাজীসহ আরও অনেকে।
মতবিনিময় সভা পরিচালনা করেন, সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাফায়াত রহমান শিপু।
এসময় উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তামজিদ রহমান, গোলাম রাব্বানী, এ.কে জিলানী প্রধান, সোলাইমান প্রধান, যুগ্ম সদস্য সচিব তৌহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।