বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনের তফসিল

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:০৬ এম
আজ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনের তফসিল

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে আজ সোমবার (১০ আগস্ট)। এদিন বিকেল ৩টায় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

জানা গেছে, আগামী ২৯ আগস্ট (শনিবার) ভোটগ্রহণের দিনক্ষণ ঠিক রেখে নির্বাচনের অন্যান্য কার্যক্রমের সময়সূচি উল্লেখ করে তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচনী তফসিল ঘোষণা করবেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইবনে আল জায়েদ হোসেন।

এ সময় উপস্থিত থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মোশারফ হোসেন।

Model Hospital

নির্বাচন পরিচালনা কমিটিকে সহযোগিতা করবেন হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাশার রুজমন।

তফসিল ঘোষণার মধ্য দিয়ে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন-২০২৬ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital