শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩.৫৭%, জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:১৫ পিএম
হাজীগঞ্জে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩.৫৭%, জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে মোট ২ হাজার ৯০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮৪৭ জন পাস করেছে। উপজেলায় মোট পাসের হার ৬৩ দশমিক ৫৭ শতাংশ। এছাড়া ১৫৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফলসংক্রান্ত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

তালিকা অনুযায়ী, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২১৮ জন পাস করেছে। এ প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৫৭ জন জিপিএ-৫ পেয়েছে এবং পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ।

অন্যদিকে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭২ জন পাস করেছে। এ প্রতিষ্ঠানের পাসের হার ৯৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩২ জন।

Model Hospital

এছাড়া রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমি থেকে অংশ নেওয়া ৪৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

প্রকাশিত তালিকায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থী সংখ্যা, উত্তীর্ণের সংখ্যা, জিপিএ-৫ এবং পাসের হার উল্লেখ করা হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফলাফলসংক্রান্ত তালিকায় উপজেলার সামগ্রিক ফলাফলের এ তথ্য দেওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital