বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এসএসসিতে পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৭৬.৭৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬ জন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৫৯ পিএম
এসএসসিতে পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৭৬.৭৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬ জন
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পুরানবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির তিনটি বিভাগ থেকে মোট ১৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১১৯ জন কৃতকার্য হয়েছে। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। বিদ্যালয়টির মোট পাসের হার ৭৬ দশমিক ৭৭ শতাংশ।
ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফল হিসেবেই এবারের এই সাফল্য এসেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন সুলতানা বলেন, “এই ফলাফলের পেছনে বিদ্যালয়ের সকল শিক্ষকের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের যোগ্যতা এবং তাদের অভিভাবকদের সহযোগিতা রয়েছে। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মান ধরে রাখতে এবং প্রতিষ্ঠানকে উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে নিতে আমাদের চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক মহোদয়ের দিক নির্দেশনা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ জন্য আমি মাননীয় এমপি মহোদয় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
এদিকে সন্তোষজনক ফলাফলে খুশি বিদ্যালয়ের অভিভাবকরাও। কয়েকজন অভিভাবক বলেন, পরীক্ষার প্রস্তুতির সময় শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও নিয়মিত দিকনির্দেশনা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত মনিটরিং করায় তারা উপকৃত হয়েছে।
অভিভাবকদের মতে, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য বিদ্যালয় ও পরিবারের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে ফলাফল আরও ভালো হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, শুধু পরীক্ষার ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করে আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটি সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital