বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণ উপজেলায় এসএসসির ফলাফলে শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:০৮ পিএম
মতলব দক্ষিণ উপজেলায় এসএসসির ফলাফলে শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনের মাধ্যমে আবারও মতলব দক্ষিণ উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কেএফটি কলেজিয়েট স্কুল।
জানা যায়, এ বছর বিজ্ঞান বিভাগে ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন জিপিএ-৫ (এ+), ৩২ জন ‘এ’ এবং ২ জন এ- গ্রেড অর্জন করেছে।
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা শাখায় মোট ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন এ, ২ জন এ-, ৬ জন বি, ৩ জন সি এবং ১ জন এফ গ্রেড পেয়েছে।
দুই বিভাগ মিলিয়ে কেএফটি কলেজিয়েট স্কুলের কৃতকার্যের হার ৯৮.৬৫%।
অভিভাবক প্রতিনিধি আবদুল হান্নান অপু বলেন, এক সময় আমাদের এ মতলব এলেমগঞ্জ হিসেবে পরিচিত ছিল। ৯০ দশকের পর লেখাপড়ার মান ভালো ছিল না। এ প্রতিষ্ঠানটি একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমগুলোতে জাতীয় ও দেশের বাহিরে ভালো ফলাফল লাভ করে আমাদের মতলবের অভিভাবকদের আস্থার জায়গা করে নিচ্ছে। এ ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর যাতে অব্যাহত থাকে সেজন্য আমি কাজ করে যাবো।
এই অভূতপূর্ব সাফল্যে কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাস এবং অধ্যক্ষ সাবেক সচিব জাকির হোসেন কামাল সকল কৃতিশিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষানুরাগী জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এসময় তাঁরা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রাখতে এবং আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০২২ সালে কেএফটি কলেজিয়েট স্কুল একাডেমিক কার্যক্রম শুরু করে। ২০২৫ সালে প্রথম ব্যাচ ৩৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৮জন এ+ পেয়েছিল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital