বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট: দুটি ড্রেজার অকেজো ও পাইপ ধ্বংস

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:৪৮ পিএম
কচুয়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট: দুটি ড্রেজার অকেজো ও পাইপ ধ্বংস

কচুয়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট।

​চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া নাছিরপুর গ্রামে ফসলী জমি নষ্ট করে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ​ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির । তবে অভিযানের সময় ঘটনাস্থলে ড্রেজার সংশ্লিষ্ট কাউকে উপস্থিত না পাওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো কারাদণ্ড বা অর্থদণ্ড আরোপ করা সম্ভব হয়নি।

​এসময় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপে দুটি অবৈধ ড্রেজার অকেজো করা হয় এবং ড্রেজার পরিচালনার জন্য ব্যবহৃত সঞ্চালন পাইপগুলো ধ্বংস করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি ও বালু উত্তোলন করে আসছিল, যার ফলে স্থানীয় পরিবেশ ও কৃষিজমি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছিল। প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ​মোঃ আবু নাছির বলেন, অবৈধ ড্রেজার ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Model Hospital

অভিযান পরিচালনার সময় কচুয়া পৌর ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, কচুয়া থানার এএসআই আতিকুর রহমানসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital