বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আ’ত্ম’হ’ত্যা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬:১৯ পিএম
কচুয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আ’ত্ম’হ’ত্যা

চাঁদপুরের কচুয়া পৌর এলাকার কোয়া চাঁদপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে নাদিয়া আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ আগস্ট  সকালে কোয়া- চাঁদপুর গ্রামের কালাগাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাদিয়া তুলপাই গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে কুমিল্লার চান্দিনা উপজেলার কৈলাইন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। নাদিয়া তার মায়ের সাথে কোয়া চাঁদপুর গ্রামে নানার বাড়িতে থাকতো।

নিহতের মা নুরুন্নাহার বেগম বলেন, তিনি কচুয়া টাওয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আয়া পদে চাকরি করেন। নাইট ডিউটি শেষে সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ঘরের চালের কাঠের সাথে গলায় ওড়না পেছিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নুরুন্নাহার বেগম আরও জানান, সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে নাদিয়া তিন বিষয়ে অকৃতকার্য হয়েছিল। তবে ফলাফলের বিষয়ে তিনি মেয়েকে শাসন বা কোনো গালমন্দ করেননি।

Model Hospital

স্থানীয় সূত্রে জানা যায়, নাদিয়ার বাবা বিল্লাল হোসেন দ্বিতীয় বিয়ে করার পর থেকে প্রথম স্ত্রী ও সন্তানকে কোনো খোরপোষ দিতেন না। নুরুন্নাহার বেগম আয়ার কাজ করে কষ্টার্জিত আয় দিয়েই দুই মেয়েকে নিয়ে নানার বাড়িতে বসবাস করছিলেন। আত্মহত্যা করার আগে নাদিয়া তার বাবার সাথে মুঠোফোনে কথা বলেছিলো বলে জানা গেছে।

এবিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital