বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় রাস্তা সংস্কার করে প্রশংসায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৫৮ পিএম
কচুয়ায় রাস্তা সংস্কার করে প্রশংসায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহার

কচুয়ায় কাদলা ইউনিয়নের নোয়াদ্দা, আয়মা ও দোঘর গ্রামের চলাচলের অনুপযোগী গ্রামীন কাঁচা রাস্তা সংস্কার করে দিয়ে প্রশংসায় ভাসছেন, ইউপি চেয়ারম্যান আব্দুল কাহার আহমেদ মজুমদার।

কচুয়ায় নিজ অর্থায়নে গ্রামীণ চলাচলে অনুপযোগী,অবহেলিত রাস্তা সংস্কার ও মেরামতের কাজ করে প্রশংসায় ভাসছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কাদলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহার আহমেদ মজুমদার। ওই ইউনিয়নের আয়মান,নোয়াদ্দা ও দোঘরের চলাচলের গ্রামীণ রাস্তার একটি অংশে বৃষ্টির পানি জমে থাকায় বর্ষা মৌসুমে পথচারিদের চরম দূর্ভোগ পৌঁহাতে হয়।
স্থানীয় মানুষের দুর্ভোগ কথা চিন্তা করে  তিনি এলাকার  লোকজনকে নিয়ে শুক্রবার সকালে ওই রাস্তাটি ইট বালু দিয়ে  মেরামত করে দেন। ওই রাস্তা দিয়ে বর্তমান পথচারীরা স্বাভাবিক ভাবে চলাচল করতে পেরে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহার আহমেদ মজুমদারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া আব্দুল কাহার আহমেদ মজুমদার বর‌ইগাঁও সামাজিক সংগঠন যুব উন্নয়ন সংগঠন ও মুরাদপুর বন্ধন সোসাইটির সভাপতি পদে দায়িত্বরত রয়েছেন। এলাকায় তরুণ যুবকদেরকে নিয়ে শিক্ষা, স্বাস্থ্য,সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রধিকার ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, বিনামূল্যে চিকিৎসা সেবা, ঈদুল আযহা ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরিবদের মাঝে ত্রান ও বস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ইউনিয়নে বিভিন্ন এতিমখানায় এতিমদের সহায়তা প্রদানসহ নানান উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন আব্দুল কাহার আহমেদ মজুমদার।
এব্যাপারে নোয়াদ্দা গ্রামের সমাজসেবক আবিদ  আলী বলেন,তরুন সমাজের আইডল আব্দুল কাহার আহমেদ মজুমদার সম্প্রতি সময়ে দীর্ঘদিনের লাগাম ভোগান্তি রাস্তাটি নিজ অর্থায়নে সংস্কার করে দিয়েছেন। এছাড়াও  বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক করে যাচ্ছে তিনি। চলাচলের অনুপযোগী রাস্তার সংস্কার করে দেওয়ার জন্য তাকে অত্র এলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
একইসাথে রাস্তাটি স্থায়ীভাবে পাকাকরণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তারা।
এব্যাপারে চেয়ারম্যান প্রার্থী ও সামাজিক সংগঠক আব্দুল কাহার আহমেদ মজুমদার বলেন,যত দিন বেঁচে থাকবো ততদিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ২০০৯ সাল থেকে আমি এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়ে সমাজের সেবামূলক কাজ করে আসছি।
আমি যতদিন বেঁচে থাকব, আমি আমার পরিবারের পক্ষ থেকে ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আমার লক্ষ্যে উদ্দেশ্যে একটি, প্রান্তিক মানুষের জন্য কাজ করা। সমাজের অসহায় গরিবদের পাশে থাকাই আমার নৈতিক দায়িত্ব। ইনশাল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেনো ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে পারি।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’