বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ড.আনম এহছানুল হক মিলন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৩৬ পিএম
কচুয়ায় ড.আনম এহছানুল হক মিলন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কচুয়ায় ড.আনম এহছানুল হক মিলন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা উদ্বোধন করছেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ড.আনম এহছানুল হক মিলন এমপি গোল্ডকাপ “ফুটবল টুর্নামেন্টে -২০২৬ শুভ উদ্বোধন করা হয়েছে। চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই শ্লোগান বাস্তবায়ন করতে রবিবার বিকেলে গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট খেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন।

ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম,গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপি নেতা ও রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জান্নাতুল আলম আলমগীর হোসেন, বিএনপি নেতা আবু নাছের মিয়াজী, ডাঃ শাহ জালাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার,উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাজী ইমরান, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সোহেল আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এলাকার তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতেই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত দর্শক ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। জমজমাট এই টুর্নামেন্টের মধ্যদিয়ে স্থানীয় যুবসমাজের মধ্যে মাদককে না বলা এবং খেলাধুলার প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

মানবতা মানে শুধু সহমর্মিতার কথা বলা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষের একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা কিংবা এক ব্যাগ রক্তও হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশার আলো। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আখন।

একজন এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন থাকা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে মানবতা, আর দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসাও একজন মানুষকে মহৎ করে তোলে।

থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীকেই নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। ফলে তাঁদের জন্য প্রয়োজনীয় সময়ে নিরাপদ রক্তের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন রোগীর প্রয়োজনে এগিয়ে এসে রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর সানি আখন।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রয়োজনে তাঁর এই সহযোগিতা প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

Model Hospital

রক্তদান শুধু একজন রোগীকে সহযোগিতা করা নয়; কখনো কখনো এটি একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনে, প্রিয়জনকে ঘিরে নতুন করে আশার আলো জ্বালায়।

মানবিকতার এই গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে যেন অসহায় হয়ে পড়তে না হয়।