বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইলিশের মূল্য বৃদ্ধি ও অনলাইনে প্রতারণা রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:২৪ পিএম
চাঁদপুরে ইলিশের মূল্য বৃদ্ধি ও অনলাইনে প্রতারণা রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ইলিশের মূল্য বৃদ্ধি ও অনলাইনে প্রতারণা রোধে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর ভোক্তা সংরক্ষন অফিস ও চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির আয়োজনে ইলিশের মূল্য বৃদ্ধি ও অনলাইনে প্রতারণা রোধে আমাদের করণীয়” সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭আগস্ট (সোমবার) বিকাল ৪টায় চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা ভোক্তা সংরক্ষন অফিসের সহকারি পরিচালক আবদুল্লাহ আল ইমরান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী,  চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম,  নিরাপদ খাদ্য অফিসার ফয়েজ জালাল উদ্দিন, চাঁদপুর চেম্বারের সিনিয়র  সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, চাঁদপুর ক্যাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুর রহমান, মৎস্য অফিসের এফএসও মোছা: ফারহানা আক্তার, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী মানিক জমাদার, সাধারণ সম্পাদক শবেবরাত, জেলা ক্যাবের বিপ্লব সরকার, ব্যবসায়ী নুর ইসলাম বকাউল।
সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুরের নাম দিয়ে একধরনের প্রতারক অনলাইনে ইলিশ মাছ বিক্রি করছে। যার কোন বৈধতা নেই। অহরহ  এ রকম ঘটনা ঘটছে। মোবাইলে বিকাশে ইলিশ কিনতে টাকা পাঠাচ্ছে।পরবতী আর ইলিশ পাচ্ছে না।ভূয়া ফেসবুকে ফেইজ খুলে একধরনের প্রতারক এ কাজ করছে।
তবে চাঁদপুর মৎস্য বনিক সমিতি এ ব্যাপারে সর্বদা সোচ্চার। চাঁদপুরের বাহিরে এক ধরনের প্রতারকচক্র এ কাজ করছে। এদেরকে আইনের আওতায় আনতে হবে।গোয়েন্দা সংস্থা ও  আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে আরো কঠোর হতে হবে। এক্ষেত্রে চাঁদপুর মৎস্য বনিক সমিতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সহযোগিতা নিতে পারে। আমরা মিডিয়ায় বৈধ তালিকা প্রকাশ করকে পারি। জনগন যাতে সচেতন হতে পারে। অনলাইনে ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীদের বৈধ তালিকা আমাদের দিবেন। আমরা তা মিডিয়ায় মাধ্যমে প্রচার করবো। এতে মানুষ বা ভোক্তারা প্রতারিত হবে না। ইলিশের উৎপাদন কম হওয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে। মানুষের সচেতনতা বাড়াতে হবে৷ যখনি উৎপাদন কম হবে, তখনই দাম বৃদ্ধি পায়। পাবলিক তথ্য জানবে মিডিয়ার মাধ্যমে। প্রতারকদের জন্য প্রকৃত মৎস্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়।
এ সময় বক্তারা বলেন, অনলাইনে ইলিশ  প্রতারণার  সাথে চাঁদপুরের কোন ব্যবসায়ীর সম্পর্ক নেই। চাঁদপুর  জেলার বাইরে বিভিন্ন স্থানে বসে কিছু অসাধু লোক একজনের ভিডিও  ডাউনলোড করে নিজেদের ফেসবুক পেইজ বা আইডিতে প্রচারণা চালিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। টাকা নিয়ে মাছ ডেলিভারি দিচ্ছে না। টাকা নেওয়ার পর ভোক্তার নম্বর ব্লক বা নিজেদের নম্বর বন্ধ করে দিচ্ছে। এ ধরনের প্রতারণা রোধে সচেতনতার বিকল্প নেই। সভায় বক্তরা গ্রাহকদের ক্যাশ অন ডেলিভারিতে মাছ কেনার অর্থাৎ মাছ বুঝে পাবার পর টাকা পরিশোধের পরামর্শ প্রদান করেন। সস্তায় মাছ কেনার আগে বাজার দর যাচাই করা যেতে পারে। প্রয়োজনে প্রতারিত হলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করতে হবে। ইতোমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন ব্যবসায়ীদের নিবন্ধনের আওতায় আনার চেষ্টা চলমান রয়েছে। চাঁদের মৎস্য বণিক সমবায় সমিতির উদ্যোগে ও অনলাইন মাছ ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। এসকল বৈধ অনলাইন মাছ ব্যবসায়ীদের তালিকা ব্যাপক প্রচারের উদ্যোগ নিতে হবে। ইলিশের মূল্য নিয়ন্ত্রণে আনতে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। বাজারে ইলিশ  মাছের সরবরাহ বৃদ্ধি পেলে  দাম অনেকাংশে হ্রাস পাবে। তারপর ও কেউ যদি কোন অনিয়ম করে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ হতে সকল ব্যবসায়ীদের ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করা,যৌক্তিক মূল্যে মাছ বিক্রয়, নষ্ট পঁচা মাছ বিক্রি না করা এবং ওজনে কম দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি বাদশা মাল, সদস্য মো: মাসুদ খানসহ মৎস্য ব্যবসায়ীগণ।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।