বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নতুন এসিল্যান্ডের যোগদান, দালালমুক্ত ভূমি অফিসের ঘোষণা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ পিএম
শাহরাস্তিতে নতুন এসিল্যান্ডের যোগদান, দালালমুক্ত ভূমি অফিসের ঘোষণা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন সামছুজ্জামান। বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি শাহরাস্তি উপজেলা ভূমি অফিসে যোগদান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখার এক প্রজ্ঞাপনে সামছুজ্জামানকে সাতকানিয়া উপজেলা ভূমি অফিস থেকে শাহরাস্তি উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়। প্রজ্ঞাপনে তাঁকে ভূমি বিষয়ক সরকারি পাওনাদি আদায়ের নিমিত্ত সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ৩(৩) ধারামতে সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও প্রদান করা হয়েছে।
শাহরাস্তিতে যোগদানের প্রথম দিনেই উপজেলা রাজস্ব প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে নবাগত এসিল্যান্ড সামছুজ্জামান তাঁর কর্মপরিকল্পনা ও সেবার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেন। তিনি বলেন, “শাহরাস্তি উপজেলা ভূমি অফিস ও আওতাধীন ৮টি ইউনিয়ন ভূমি অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত ও জনবান্ধব সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। সরকারি নির্ধারিত ফি ছাড়া কোনো ধরনের টাকা-পয়সার লেনদেন করা যাবে না। ভূমি অফিসে সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানি বা অতিরিক্ত অর্থ প্রদানের শিকার না হন, সে বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হবে।
তিনি আরও বলেন, “নিজের কাজ নিজে করি, দালালমুক্ত ভূমি অফিস গড়ে তুলি—এই প্রত্যয় নিয়ে আমরা কাজ করতে চাই। সাধারণ মানুষ যাতে সহজে, স্বচ্ছতার সঙ্গে এবং নির্ধারিত সময়ে ভূমিসেবা পান, সেটিই হবে আমাদের প্রধান লক্ষ্য। সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো অনিয়ম, দুর্নীতি বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে।নবাগত সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থেকে কর্মস্থলে আগত সেবাগ্রহীতাদের যথাযথ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ভূমি অফিসের কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “ভূমি সংক্রান্ত সেবা মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেবাগ্রহীতাদের সঙ্গে আন্তরিক ও সম্মানজনক আচরণ করতে হবে। কোনো মানুষ যেন তথ্যের অভাবে কিংবা দালালের খপ্পরে পড়ে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নবাগত সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান এর আগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি শাহরাস্তির ভূমি প্রশাসনে সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital