বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিক হতে হবে : এমপি মানিক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:২১ পিএম
শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিক হতে হবে : এমপি মানিক

মুনিরা ভবনে শিক্ষার মানোন্নয়নে চাঁদপুরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার গুণগত পরিবর্তন নিশ্চিত করতে চাঁদপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, বিদ্যালয়গুলোতে এত সুন্দর সুন্দর ভবন রয়েছে, কিন্তু শিক্ষার ফলাফল ভালো না, এটি মেনে নেওয়া যায় না। আমাদের উদ্দেশ্যটা হল পরিষ্কার। শিক্ষার পরিবেশটা সুন্দর হলে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজ এলাকা থেকে দূরে সরে যাবে। পূর্বে স্কুল-মাদ্রাসার ম্যানেজিং কমিটিগুলো যদুমধু দিয়ে তৈরি করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিলো।

তিনি আরো বলেন, এসএসসি পরীক্ষায় যারা ফলাফল খারাপ করেছে, তাদের বাড়িতে বাড়িতে শিক্ষকরা যাবেন এবং তাদের সাথে কথা বলবেন, বুঝাবেন। আমি বিশ্বাস করি সে আগামী দিনে পরীক্ষায় ভালো ফলাফল করবে। যে সকল প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এ বিষয়ে সরকারের সাথে আমরা আলোচনা করব।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। শুধু ভবন নির্মাণ বা অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, শিক্ষার্থীরা কী শিখছে এবং তাদের ফলাফল কেমন হচ্ছে, সেদিকেও গুরুত্ব দিতে হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আগামীতে ভালো ফলাফল করবে, তাদের পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

Model Hospital

শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বলেন, আগামীতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফলাফল করবে, তাদের পুরস্কৃত করা হবে। এ ক্ষেত্রে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। যে কোনো মূল্যে পড়ালেখার মান ও ফলাফল ভালো করতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করানোর পাশাপাশি তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর। তাই নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করে শিক্ষার পরিবেশ আরও উন্নত করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমরা দুই মাস পর পর বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে বসবো। কোন কোন প্রতিষ্ঠানে কি কি সমস্যা আছে তখন সেখানেই তার সমাধান করার চেষ্টা করা হবে।

চাঁদপুর যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরীসহ চাঁদপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital