বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর হাসপাতালে ২টি হুইল চেয়ার দিল এস এসসি ৯৮ ব্যাচ সমাজ কল্যান সংস্থা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:১১ পিএম
চাঁদপুর সদর হাসপাতালে ২টি হুইল চেয়ার দিল এস এসসি ৯৮ ব্যাচ সমাজ কল্যান সংস্থা

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জন্য হাসপাতালের সহকারী পরিচালক ও অন্যান্য চিকিৎসকদের কাছে ২টি হুইল চেয়ার প্রদান করছেন এস এসসি ৯৮ ব্যাচ সমাজ কল্যান সংস্থার সদস্যরা।

চাঁদপুরের অসুস্থ ও জরুরি রোগীদের সেবায় সহায়তার লক্ষ্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দুইটি হুইল চেয়ার প্রদান করেছে এসএসসি ৯৮ ব্যাচ সমাজ কল্যাণ সংস্থা।

রোববার ২৩ আগস্ট বেলা ১২টায় হাসপাতালের তৃতীয় তলায় তত্ত্বাবধায়কের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ হুইল চেয়ার দুটি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী, হাসপাতালের কনসালটেন্ট (কার্ডিওলজি) ও হৃদরোগ বিভাগের চিকিৎসক ডা. মীর মুনতাকিম হায়দার, সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মুহাম্মদ আসিফ ইকবাল, নার্সিং সুপারভাইজার আবু ইউসুফ, এসএসসি ৯৮ ব্যাচ সমাজ কল্যাণ সংস্থার সদস্য মোহাম্মদ তোফায়েল কাজী সবুজ, গীতিকার ও লেখক কবির হোসেন মিজি, সহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও এসএসসি ৯৮ ব্যাচের সদস্যরা।

জানা যায়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগী পরিবহনের জন্য ট্রলি ও হুইল চেয়ারের সংকট রয়েছে। বিশেষ করে জরুরি বিভাগে আসা গুরুতর ও শারীরিকভাবে চলাচলে অক্ষম রোগীদের ওয়ার্ডে নেওয়ার ক্ষেত্রে এই সংকটের কারণে রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হয়।

Model Hospital

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসএসসি ৯৮ ব্যাচ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দুইটি হুইল চেয়ার প্রদান করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হুইল চেয়ার দুটির মধ্যে একটি ভর্তি রোগীদের ব্যবহারের জন্য ওয়ার্ডে রাখা হবে এবং অপরটি রোগীদের জরুরি সেবা নিশ্চিত করতে হাসপাতালের জরুরি বিভাগে ব্যবহার করা হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও উপস্থিত চিকিৎসকরা এই মানবিক উদ্যোগের জন্য এসএসসি ৯৮ ব্যাচ সমাজ কল্যাণ সংস্থার সদস্যদের ধন্যবাদ জানান। তারা বলেন, এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ হাসপাতালের সেবার মান বাড়াতে সহায়ক হবে এবং রোগীদের দুর্ভোগও কিছুটা কমবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।