বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে রাতে ঘোরাফেরায় ৫ শিক্ষার্থী ও পরোয়ানাভুক্ত ৩ আসামিসহ ৮ জন আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৪০ পিএম
শাহরাস্তিতে রাতে ঘোরাফেরায় ৫ শিক্ষার্থী ও পরোয়ানাভুক্ত ৩ আসামিসহ ৮ জন আটক
শাহরাস্তিতে রাতে অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার অভিযোগে পাঁচ কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। একই রাতে পৃথক অভিযানে আদালতের সিআর পরোয়ানাভুক্ত তিন আসামিকেও আটক করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, এসআই মোহাম্মদ আল আমিন ভূঁইয়া ও এসআই মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মেহের স্টেশন এলাকায় অভিযান চালান। এ সময় রাতে অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার অভিযোগে মো. হোসাইন রুপক (২২), আজমীর হোসাইন (২১), মো. ফরহাদ হোসেন (২১), আবু বক্কর সিদ্দিক ফাহিম (১৯) ও মিরাজ হোসেন (২১)কে আটক করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তারা রাতে ওই এলাকায় অবস্থানের সন্তোষজনক কারণ জানাতে পারেনি। পরে অভিভাবকেরা থানায় এসে ভবিষ্যতে রাতের বেলায় এ ধরনের অযাচিত ঘোরাফেরা থেকে বিরত রাখার বিষয়ে পুলিশকে আশ্বস্ত করেন। থানার রেকর্ড ও সিডিএমএস যাচাই করে তাদের বিরুদ্ধে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে পৃথক অভিযানে শাহরাস্তি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সেনগাঁও (রমজান আলী মেম্বার বাড়ি) এলাকা থেকে কুলছুমা আক্তার, তার মেয়ে আয়েশা আক্তার সুমি এবং দেবকরা (বেপারী বাড়ি) এলাকা থেকে মো. ইউসুফ (৪০)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তারা আদালতের সিআর পরোয়ানাভুক্ত আসামি। কুলছুমা আক্তার ও আয়েশা আক্তার সুমির বিরুদ্ধে সিআর-২৬৩/২৫ (শাহরাস্তি) এবং ইউসুফের বিরুদ্ধেসিআর-২৩০/২৬ (শাহরাস্তি) মামলায় পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে কুলছুমা আক্তার ও আয়েশা আক্তার সুমিকে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। ইউসুফকেও আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কিশোর-তরুণদের রাতে অপ্রয়োজনে ঘোরাফেরা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।